জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পিরোজপুরে র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল, চাইনিজ কুড়াল ও ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুরে বিদেশী পিস্তল, চাইনিজ কুড়াল ও ইয়াবা ট্যাবলেট সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল র‌্যাব-৮ এর একটি অভিযানিক দল। শনিবার দুপুরে বরিশাল র‌্যাব-৮ এর সিপিএসসি কোম্পানীর অভিযানিক দলটি গোপন সংবাদের ভিত্তিতে শহরের মাছিমপুর এলাকার মন্ডলপাড়ার রতন কুমার মিস্ত্রির গাড়ির গ্যারেজের ভিতর থেকে মাদক বিক্রির সময় তিন জনকে গ্রেফতার করে। 
 
গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার হরিনা গ্রামের মৃত ছন্দু শেখ’র ছেলে মোঃ বাহাদুর শেখ, শহরের উকিলপাড়ার মৃত আফসার উদ্দিন খান’র ছেলে মোস্তাফিজুর রহমান এবং শহরের খুমুরিয়া এলাকার আব্দুস ছালাম শেখ’র ছেলে মো: সাইদুল ইসলাম।

রোববার র‌্যাব-৮’র পক্ষ থেকে জানান, র‌্যাব-৮ এর একটি বিশেষ অভিযানে ধৃত আসামীদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে রতনের গাড়ির গ্যারেজের ভিতর একটি ওয়্যার ড্রপের ভিতর থেকে আমেরিকার তৈরী একটি পিস্তল, ১টি চাইনিজ কুড়াল, গোপন ক্যামেরা যুক্ত ১টি কালো চশমা, হকি স্টীক, ৩শত ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ১৬০ গ্রাম গাঁজা ও নগদ ৪ হাজার ৩৩০ টাকা উদ্ধার করা হয়। গ্যারেজের মালিক রতন মিস্ত্রিকে পাওয়া যায়নি তিনি পলাতক রয়েছে।

স্হানীয় সুত্রে জানা যায়, রতন কুমার মিস্ত্রি আপন বড় ভাই তপন কুমার মিস্ত্রি উক্ত ঘটনার সাথে সরাসরি জড়িত। এছাড়া আরও কিছু লোকজন উক্ত ব্যবসার সাথে জড়িত বলে স্হানীয় লোকজনের দাবী।। স্হানীয় লোকজন জানান, রতন কুমার মিস্ত্রি নিজস্ব অর্থায়নে, ব্যক্তিগত সি সি ক্যামেরা লাগিয়ে উক্ত মাদক ব্যবসা  দীর্ঘ দিন যাবত  পরিচালনা করে আসছিলো। এ ছাড়া রতন কুমার মিস্ত্রি নারী পাচার করে বলে স্হানীয় সুত্রে জানা যায়।  রতন কুমার মিস্ত্রি ও তপন কুমার মিস্ত্রি বিরুদ্ধে কোন লোকজন মুখ খুলতে সাহস পায় নি, কেউ কিছু বলতে চাইলেও, স্হানীয় লোকজনদেরকে ভয় ভিতি দেইখাইতো।। স্হানীয় লোকজন তপন কুমার মিস্ত্রি ও রতন কুমার মিস্ত্রি  সহ আটক কৃত সকল আসামির   উপযুক্ত শান্তি কামনা করছে।। যাতে এলাকায় শান্তি বিরাজমান থাকে।। 
 
পিরোজপুর সদর থানার ওসি আ.জ.মো: মাসুদুজ্জামান মিলু জানান, রোববার র‌্যাব-৮ এর সিপিএসসির ডিএডি মো: নুর ইসলাম বাদী হয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় অস্ত্র এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা দায়ের করেছেন। 
Tag
আরও খবর