জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

জামিলার স্বপ্ন এখন দেশসেরা হওয়া

প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ বালিকা উচ্চ লাফে বরিশাল বিভাগের সেরা পটুয়াখালীর জামিলা সাকিব হাসান, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: অদম্য ইচ্ছাশক্তি, কঠোর পরিশ্রম এবং শিক্ষকদের সঠিক দিকনির্দেশনায় একের পর এক সাফল্যের সিঁড়ি পেরিয়ে এবার বরিশাল বিভাগের সেরা হয়েছে পটুয়াখালীর গলাচিপার মেধাবী শিক্ষার্থী জামিলা। তার স্বপ্ন এখন জাতীয় পর্যায়ে সাফল্য অর্জন করে দেশসেরা হওয়া। প্রাথমিক শিক্ষা পদক-২০২৬-এর বালিকা উচ্চ লাফ প্রতিযোগিতায় বরিশাল বিভাগের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে জামিলা। সে গলাচিপা উপজেলার রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। বিভাগীয় পর্যায়ে বরিশাল বিভাগের ছয় জেলার প্রতিযোগীদের পেছনে ফেলে এই কৃতিত্ব অর্জন করে সে। জানা গেছে, জামিলা গলাচিপা সদর ইউনিয়নের রতনদী গ্রামের মো. শাহজালালের মেয়ে। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি তার আগ্রহ ছিল। বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণের মাধ্যমে নিজের দক্ষতা প্রমাণ করে আসছে সে। প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় জামিলা প্রথমে ইউনিয়ন পর্যায়ে অংশ নিয়ে বিজয়ী হয়। এরপর উপজেলা ও জেলা পর্যায়েও প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখে। সর্বশেষ বিভাগীয় পর্যায়ে অংশ নিয়ে বরিশাল বিভাগের প্রথম স্থান অর্জন করে গলাচিপা ও পটুয়াখালীর জন্য গৌরব বয়ে আনে। সাফল্যের অনুভূতি ব্যক্ত করে শিক্ষার্থী জামিলা বলেন, “আমি খুবই আনন্দিত। আমার এই অর্জনের পেছনে আমার বাবা-মা ও শিক্ষকদের অবদান সবচেয়ে বেশি। তাদের উৎসাহ ও সহযোগিতা ছাড়া এ সাফল্য সম্ভব হতো না। আমি জাতীয় পর্যায়েও ভালো করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।” জামিলার বাবা মো. শাহজালাল বলেন, “আমার মেয়ের এমন সাফল্যে আমরা গর্বিত। সে আরও ভালো করবে এবং জাতীয় পর্যায়েও পটুয়াখালীর মুখ উজ্জ্বল করবে বলে আশা করছি।” রতনদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লুৎফুন নাহার বলেন, “জামিলা অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। সে ধারাবাহিকভাবে ভালো ফলাফল করে আসছে। বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ার খবরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। এখন আমাদের লক্ষ্য জাতীয় পর্যায়ে অংশ নিয়ে এই সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখা।” তিনি আরও বলেন, “জামিলার জন্য আমরা সকলের কাছে দোয়া কামনা করছি, যাতে সে জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রেখে দেশসেরা হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে।” স্থানীয়দের মতে, জামিলার এই সাফল্য শুধু তার পরিবারের নয়, পুরো গলাচিপা ও পটুয়াখালীর জন্য গর্বের। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করবে।
আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৭ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে