জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গলাচিপায় ব্যবসায়ীর ওপর হামলা ও টাকা ছিনতাইয়ের অভিযোগ

পটুয়াখালীর গলাচিপার চর কাজল ইউনিয়নে এক ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গলাচিপা থানায় লিখিত এজহার দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীর মামা মামুন বিশ্বাস। মামলায় হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগো মোঃ রনি খান (২০), মোঃ শাওন (২২), মোঃ মিসকাত হোসেন (২০), মোঃ রাফিন খান (২০), মোঃ মিরাজ খান (২০), মোঃ ইউসুফ মুন্সি (২৫) এর নাম উল্লেখসহ আরও ৪–৫ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে। তারা চরকাজল ও ছোট চর কাজল ইউনিয়নের বাসিন্দা। মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর ভাগিনা মোঃ সাঈদী হাওলাদার (২৩) গত শনিবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় মহিষ ক্রয়ের জন্য বাড়ি থেকে নগদ দুই লাখ ২০ হাজার টাকা নিয়ে রওয়ানা দেন। পথে চর কাজল ইউনিয়নের ছোট চর কাজলের মোঃ বাচ্চুর দোকানের সামনে পৌঁছালে তার উপর অতর্কিত হামলা করে অভিযুক্তরা। এসময় তাকে মারধর করা হয় এবং টাকা ছিনতাই করে নিয়ে যায়। গুরুতর আহত সাঈদী হাওলাদারকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ভুক্তভোগী সাঈদী বলেন, অভিযুক্তরা পূর্বেও চাঁদা দাবি করছিল। তিনি পাঁচ হাজার টাকা তাদের দিলেও তারা মোটা অঙ্কের টাকা দাবি করেছিল। কিন্তু টাকা দিতে পারবোনা জানালে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে পথরোধ করে তাকে মারধর ও টাকা ছিনতাই করে। ঘটনার পরে মামলা হওয়ায় অভিযুক্তরা পলাতক থাকায় বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ জিল্লুর রহমান জানান, ঘটনার পর মামলা হয়েছে। একজন আসামি গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অন্যান্য আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।
আরও খবর