জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

খাল খননের দাবিতে গলাচিপায় মানববন্ধন, সেচ সংকটে ব্যাহত ফসল উৎপাদন

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের করমজাতলী খাল খননের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষক ও গ্রামবাসী। সোমবার সকাল ১১টায় ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডে তালুকদার হাওলা ও নিজহাওলা গ্রামের দুই শতাধিক মানুষ ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে অংশ নেন। কৃষকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে করমজাতলী খালটি খনন না করায় এলাকার প্রায় দেড় হাজার একর জমিতে ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। পলি জমে খালটি ভরাট হয়ে যাওয়ায় সেচের জন্য পর্যাপ্ত পানি পাওয়া যাচ্ছে না। এতে অনেক জমিতে সময়মতো আবাদ করা সম্ভব হচ্ছে না, আবার কিছু জমি অনাবাদি হয়ে পড়ছে। ভরাট হওয়ায় স্থানীয় প্রভাবশালীরা দখল করে রেখেছে খাল। স্থানীয়দের দাবি, একসময় এই খালের মাধ্যমে আশপাশের কৃষিজমিতে সহজেই পানি প্রবাহিত হতো। কিন্তু দীর্ঘদিন খনন না করায় পানিপ্রবাহ বন্ধ হয়ে গেছে। এতে একদিকে সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে, অন্যদিকে বর্ষা মৌসুমে পানি জমে ফসলের ক্ষতি হচ্ছে। এসময় বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মো. হাফিজুর রহমান, স্থানীয় বাসিন্দা আমানুল্লাহ আমান, কৃষক মো. কিবরিয়া, মজিবর মাতুব্বর ও আব্দুল মন্নান প্রমুখ। মানববন্ধনে বক্তারা জানান, প্রায় এক বছর আগে করমজাতলী খাল খননের একটি প্রকল্প অনুমোদন দেওয়া হলেও এখনো কাজ শুরু হয়নি। তাদের অভিযোগ প্রভাবশালীদের চাপে ও অসাধু উপায় অবলম্বনের মাধ্যমে খাল খনন বন্ধ রাখা হয়েছে। এতে স্থানীয় কৃষকদের মধ্যে হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। বক্তারা বলেন, দ্রুত খালটি পুনঃখনন করা হলে সেচ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে এবং কৃষকরা স্বাভাবিকভাবে ফসল আবাদ করতে পারবেন। তাই বর্তমান সরকারের খাল পুনঃখনন ও পানি ব্যবস্থাপনা উন্নয়ন কর্মসূচির আওতায় করমজাতলী খালটি দ্রুত খননের দাবি জানান তারা। এ বিষয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে