জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গলাচিপায় বিএনপির সংবাদ সম্মেলন

পটুয়াখালীর গলাচিপায় জরুরি সংবাদ সম্মেলন করছেন উপজেলা বিএনপি।দুপুর ১২:৩০ মিনিটের সময় উপজেলা বিএনপির নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সময় গলাচিপা উপজেলা বিএনপি বিএনপির সদস্য সচিব আলতাফ খান বলেন, পরাজিত স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের (ঘোড়া)সমর্থক আমাদের(ট্রাক) সমর্থকদের উপর হামলা করে তারা মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ সকল হামলার প্রেক্ষিতে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্দা সোহরাব হোসেনের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যবৃন্দ সকল হামলার তদন্ত করবে এবং পর্যবেক্ষণ করে পরবর্তী পদক্ষেপ নিবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসা ব্যবস্থা এবং আইনগত ব্যবস্থা নিবে। নির্বাচন শেষ আমাদের মধ্যে এখন কোনো মতভেদ নেই। আমরা সবাই তারেক রহমানের দল। আমরা সবাই জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। কোন ব্যক্তির দায় দল নিবে না। কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইখতিয়ার রহমান কবির বলেন আমাদের অসংখ্য নেতাকর্মীকে নির্বাচনের পরে ট্রাক মার্কার সমর্থন করার কারণে হামলা করা হয়েছে। । চরবিশ্বাস ইউনিয়নে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী পারুল বেগম ও নবম শ্রেণীর ছাত্রী তানজিলাকে মারাত্মকভাবে আহত করা হয়েছে বাকের বিশ্বাস, মামুন বিশ্বাস ও মহসিন বিশ্বাসের নেতৃত্বে। তারা এখন বর্তমানে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি আছেন। বিএনপি থেকে যাদের কমিটি নাই, বিএনপিতে যাদের পরিচয় নাই, বিএনপির যারা সাবেক নেতা আপনারা জানেন তারা হরিদেবপুর বিএনপির যেটা পার্টি অফিস নির্বাচনের সময় প্রচারণার যেটা কেন্দ্র হিসেবে দখল করে নিয়েছিলেন সে বিষয়ে আমাদের যারা মূল স্রোতের নেতাকর্মী হরিদেবপুর ইউনিয়নে শ্রমিক দলের নেতৃত্বে বিএনপি নেতা শাহজাহান সিকদারের উপরে ঘোড়া মার্কার সমর্থকরা হামলা করে মারাত্মক ভাবে আহত করেছে এরকম অসংখ্য ঘটনা তারা ঘটিয়েছে। এসময় তিনি প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন বিএনপি কিংবা গণঅধিকার আমরা কিছুই বুঝিনা যারা সন্ত্রাসী যাদের দিয়ে গলাচিপা দশমিনার পরিবেশ নষ্ট হবে তাদেরকে তদন্তের মাধ্যমে আইনের আওতায় নিয়ে আসতে হবে। এ সময় উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন মিয়া, পটুয়াখালী জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শিপলু খান,পৌর বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান, সদস্য সচিব সাহেব আলী প্রমুখ।
আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে