জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গলাচিপা হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা ও সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী’র একান্ত সচিব মহিউদ্দিন আল হেলাল। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় তিনি হাসপাতালটিতে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরিদর্শনে তাঁর সঙ্গে ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম সাইফ এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন। পরিদর্শনকালে মহিউদ্দিন আল হেলাল হাসপাতালের প্রতিটি বিভাগ ঘুরে দেখেন। বিশেষ করে সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত স্টোর রুমের বর্তমান অবস্থা, অবকাঠামো এবং রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার বিষয়ে খোঁজখবর নেন। তিনি চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন এবং সেবার মান উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। গণমাধ্যমকর্মীদের সাথে আলাপকালে তিনি বলেন, “পটুয়াখালী ও ভোলা জেলার স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও প্রশাসনিক শৃঙ্খলা নিশ্চিত করতে মন্ত্রণালয় থেকে নিয়মিত পরিদর্শনের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি একটি রুটিন কার্যক্রম। আমরা হাসপাতালের সমস্যা ও সেবার মান নিয়ে একটি অফিসিয়াল রিপোর্ট তৈরি করব, যাতে করে দ্রুত সেবার মান আরও উন্নত করা সম্ভব হয়।” সম্প্রতি অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে তিনি জানান, বিষয়টি তদন্ত করার জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে। দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে যাতে সাধারণ মানুষের চিকিৎসাসেবা কোনোভাবে ব্যাহত না হয়। উল্লেখ্য, জনসেবার মান বৃদ্ধি ও প্রশাসনিক তদারকি জোরদার করতে বরিশাল বিভাগের পটুয়াখালী ও ভোলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মহিউদ্দিন আল হেলাল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে