জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে বাজারজাত হলো ৬ মন ইলিশ।

সরকার ঘোষিত মা ইলিশ রক্ষা কর্মসূচির আওতায় শুক্রবার (৩ অক্টোবর) রাত ১২টা থেকে সকল ধরনের মাছ ধরা, পরিবহন, মজুদ ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকলেও সেই নির্দেশনা অমান্য করে পটুয়াখালী গলাচিপা থেকে গভীর রাতে বিপুল পরিমাণ ইলিশ বাজারজাত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। উপজেলার চিকনিকান্দি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, নিষেধাজ্ঞা শুরুর তিন ঘন্টা পরে প্রায় ৬ মন ইলিশ মাছ বাজারজাত করা হয়েছে। এসময় ঘটনাস্থলে স্থানীয় গ্রাম পুলিশ সদস্য এনায়েত ও সোহাগ নামে দুইজন উপস্থিত থাকলেও তারা প্রশাসনকে অবহিত করেন নাই। মাছের মালিক হিসেবে পরিচয় দেওয়া মো. সবুজ মোল্লা দাবি করেন, এই মাছগুলো বিক্রির জন্য নয়, ব্যক্তিগত কর্মচারীদের খাওয়ার জন্য বরফ দিয়ে আনা হয়েছে। এ বিষয়ে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, বিষয়টি আমাকে সঙ্গে সঙ্গেই জানানো দরকার ছিল। এখন আর তেমন কিছু করার নেই।
আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে