জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশন কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত

পটুয়াখালীর গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশন আয়োজিত জেলাব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। এতে জেলার ৮টি উপজেলার ৫৪ জন প্রতিযোগি অংশগ্রহণ করে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ৮টায় উপজেলা অফিসার্স ক্লাবে ফাইনাল রাউন্ডের সূচনা হয়। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার ৫০ হাজার টাকা জিতেছেন কলাপাড়া উপজেলার হাজীবুন নুরানি হাফেজি মাদ্রাসার ছাত্র মো. সাইফুর রহমান। দ্বিতীয় পুরস্কার ৩০ হাজার টাকা জিতেছেন পটুয়াখালী সদর উপজেলার মো. মহিবুল্লাহ ও তৃতীয় পুরস্কার ২০ হাজার টাকা জিতেন দশমিনা উপজেলার আব্দুল্লাহ হুসাইন সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামদানিয়া দরবার শরীফের পীর হযরত মাওলানা আবুল কাশেম সামদানী, এন জেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাইসহ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. মো. ইমাম সিকদার এবং সভাপতিত্ব করেন চেয়ারম্যান মো. নুরুল ইসলাম সিকদার। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাওলানা মো. তাওহিদুল ইসলাম তানজিম ও জেলা প্রতিনিধি হাফেজ মাওলানা মো. মাহামুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মো. ওবায়দুল্লাহ জামি। প্রতিযোগিতার বিচারক ছিলেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা আবু সালেহ মোহাম্মদ মুসা। এছাড়া আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত ক্বারী ও ওস্তাদ হাফেজ আবু জর গিফারী এবং জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্বারী হাফেজ মাওলানা মোঃ খালেদ সাইফুল্লাহ মোবারক বিচারক হিসেবে অংশ নেন। গত ০৭ আগস্ট রাঙ্গাবালী উপজেলায় অডিশনের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। জেলার ৮টি উপজেলায় প্রায় ছয় শতাধিক প্রতিযোগির মধ্যে থেকে ৫৪ জন বাছাই করা হয়। ফাইনাল রাউন্ডে ১০ জন প্রতিযোগিকে বাছাই করা হবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য যথাক্রমে ৫০,০০০ টাকা, ৩০,০০০ টাকা ও ২০,০০০ টাকা পুরস্কার রয়েছে। এছাড়া চতুর্থ থেকে দশম পর্যন্ত প্রতিযোগিদের জন্য ৫,০০০ টাকা এবং ফাইনাল রাউন্ডে অংশগ্রহণকারীদের ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। বিচারদর সম্মাননা স্মারক দেয়া হয়। মাসব্যাপী জেলার আটটি উপজেলায় বাছাই পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে অনুষ্ঠিত হয় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড। প্রতিযোগীদের সুরেলা কণ্ঠে পবিত্র কুরআনের সুরের মূর্ছনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল। আয়োজকরা জানিয়েছেন, এবারের আয়োজনটি শুধু পটুয়াখালী জেলার মধ্যে সীমাবদ্ধ থাকলেও ভবিষ্যতে বরিশাল বিভাগীয় পর্যায়ে এ প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে।
আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে