জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সাংবাদিক তুহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে গলাচিপায় সাংবাদিকদের মানববন্ধন

গাজীপুরে কর্মরত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যা এবং সাংবাদিক আনোয়ারকে নৃশংসভাবে হত্যা চেষ্টাসহ দেশব্যাপী সাংবাদিকদের ওপর চলমান নির্যাতন, নিপীড়ন ও হুমকির প্রতিবাদে পটুয়াখালীর গলাচিপায় কর্মরত সকল সাংবাদিক একযোগে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন।


আজ সোমবার  সকাল ৯:৩০ঘটিকায় গলাচিপা থানার সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানববন্ধনে উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, "সারা দেশে সাংবাদিকরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করতে গিয়ে প্রতিনিয়ত তাদের ওপর হামলা, মামলা ও হত্যার হুমকি আসছে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ড এবং সাংবাদিক আনোয়ারের ওপর নৃশংস হামলা প্রমাণ করে যে, এই দেশে স্বাধীন সাংবাদিকতার পথ কতটা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।"

প্রতিবাদ সমাবেশে গলাচিপা উপজেলার সকল সাংবাদিক  বলেন, "যখন একজন সাংবাদিককে হত্যা করা হয়, তখন শুধু একজন ব্যক্তি নন, পুরো গণমাধ্যমের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয়। আমরা তুহিন হত্যার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। "শুধু তুহিন বা আনোয়ার নয়, সারাদেশে প্রতিনিয়ত সাংবাদিকরা হামলা-মামলা ও হুমকির শিকার হচ্ছেন। এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। সরকার যদি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়, তবে আমরা আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।"

মানববন্ধন থেকে সাংবাদিক নেতারা সরকারের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন:

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে বিচার নিশ্চিত করা।

সাংবাদিক আনোয়ারের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের নিরাপত্তা নিশ্চিত করতে "সাংবাদিক সুরক্ষা আইন" প্রণয়ন করা।

সারাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা।

উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা। প্রতিবাদ সমাবেশ শেষে সাংবাদিক নেতারা এই ধরনের ন্যক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

আরও খবর