জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মির্জাগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে বাবা-ছেলে সহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জে যৌথ বাহিনীর মাদক নির্মূল অভিযানে ২৫০ পিস ইয়াবা ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জামসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী ।


বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোর পাঁচটার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মির্জাগঞ্জ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রাকিন এম.এ একতিদার ও মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 



গ্রেপ্তারকৃতরা হলো- তিন রাস্তার মোড় এলাকার জিন্নাত মৃধার ছেলে আলতাফ মৃধা (৪৫) ও তার ছেলে শাকিল আহম্মেদ (২৪) এবং উওর আমড়াগাছিয়া গ্রামের তরিকুল ইসলামের ছেলে তানভির উল ইসলাম (২৫)।



পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার দিন গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারকৃত আলতাফ মৃধার বাড়িতে অভিযান চালায় যৌথ বাহিনী। এসময় তার বসতঘরের মধ্যে থেকে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির-২৩৮০ টাকা, মাদক সেবনের সরঞ্জাম ০৪ টি দিয়াশলাই, ০৫ টি সিরিঞ্জ,০১ টি কসটেপ, ০১ টি কেচি, ৩০ পিচ ফয়েল পেপার, প্লাষ্টিকের আঙ্গুলের ক্যাপ ০৪ টি, ১০ টাকার নোট দিয়ে তৈরীকৃত মাদক সেবনের পাইপ ০২ টি ও নীল কালারের পলিথিনের জিপার ব্যাগ উদ্ধার সহ উল্লেখিত মাদক কারবারীদের গ্রেফতার করা হয়। 


এ বিষয়ে মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মির্জাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে