জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

গলাচিপায় সাংবাদিক সহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর গলাচিপায় সাংবাদিক সহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ মে) সকাল সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার চত্বরে এক মানববন্ধন ও পরে ১১ টায়  বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সাংবাদিক সোহেল রানা ও এলাকাবাসীর বিরুদ্ধে ডাকুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মতিউর রহমানের স্ত্রী মোসা. কহিনুর (৪৫) এর দায়ের করা মিথ্যা এবং হয়রানিমূলক মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে স্থানীয় সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী এ মানব বন্ধন করেন। এ সময় বক্তারা সাংবাদিক সোহেল রানা ও এলাকাবাসীর বিরুদ্ধে করা মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান। এ সময় উপস্থিত ছিলেন ডাকুয়া ইউনিয়নের সজল মাস্টার, ফজলে আলী প্যাদা, সুশেন চন্দ্র ভূইয়া, মিনারা বেগম, অশোক চন্দ্র ভূইয়া, অবিনাশ চন্দ্র ভূইয়া, সজল চন্দ্র বিশ্বাস, স্বপন চন্দ্র বিশ্বাস, তপন চন্দ্র বিশ্বাস, আসিফ মাঝি, মাসুম হাওলাদার, বিপুল চন্দ্র ভূইয়া, মো. রবিউল ইসলাম, সোহেল রানা, ফারুক প্যাদা, ফজলু মৃধা সহ আরো অনেকে। এ সময় বক্তারা অবিলম্বে সাংবাদিক সোহেল রানা ও এলাকাবাসীর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও মামলাবাজ মোসা. কহিনুর এবং তার সহযোগীর ও পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান। তাদের মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি উচ্চারণ করেন। মানববন্ধন ও বিক্ষোভ মিছিল শেষে মানববন্ধনকারীরা জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী অফিসার, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) গলাচিপা-দশমিনা বরাবরে স্মারক লিপি প্রদান করেন। উল্লেখ থাকে যে, ৮ এপ্রিল মোসা. কহিনুর ডাকুয়া ইউনিয়নে ৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলাটি মিথ্যা এবং বানোয়াট। এলাকাবাসী এ মিথ্যা মামলা করায় ক্ষিপ্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। কহিনুরের পরিবারের লোকজনের সাথে মামলার আসামীদের জমিজমা নিয়ে পূর্ব বিরোধ আছে। সেই বিরোধকে কাজে লাগিয়ে কহিনুর হয়রানীমূলক মামলা করেন। যার মামলা নং- ০৬, তারিখঃ ০৮/০৪/২০২৫ ইং।

আরও খবর