জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বেইজ বিল্ড ডিজিটাল একাডেমিতে দুই দিন ব্যাপী ইংরেজি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।

গলাচিপা, পটুয়াখালী: বেইজ বিল্ড ডিজিটাল একাডেমি সম্প্রতি তাদের নিজস্ব ক্যাম্পাসে "IDEA SPOKEN-The Game Method" শীর্ষক একটি গুরুত্বপূর্ণ কর্মশালার আয়োজন করেছে। গেম-ভিত্তিক ভাষা শিক্ষা মডেলের উপর ভিত্তি করে এই কর্মশালাটি ভাষা শিক্ষাকে আরও আকর্ষণীয় এবং কার্যকর করে তোলার লক্ষ্য নিয়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন গভ. মাইকেল মধুসূদন কলেজের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং "IDEA spoken-The Game  Method"-এর প্রতিষ্ঠাতা অধ্যাপক মোঃ হামিদুল হক শাহিন। তিনি ভাষা শিক্ষায় খেলার গুরুত্ব এবং "IDEA SPOKEN" পদ্ধতির কার্যকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান এবং জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক মু. শাহআলম। ইউএনও মাহমুদুল হাসান বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভাষা শিক্ষার প্রসারে এ ধরনের কর্মশালার গুরুত্ব তুলে ধরেন। অধ্যাপক শাহআলমও ভাষা শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

বেইজ বিল্ড ডিজিটাল একাডেমির চেয়ারম্যান পারভেজ নাদির রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় শিক্ষক, শিক্ষার্থী এবং ভাষা শিক্ষায় আগ্রহী বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তারা ভাষা শিক্ষাকে আনন্দদায়ক করার বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন, যেখানে খেলার মাধ্যমে শিক্ষার্থীরা সহজে এবং দীর্ঘস্থায়ীভাবে ভাষা আয়ত্ত করতে পারে।

আয়োজকরা জানান, এই কর্মশালা অংশগ্রহণকারীদের ভাষা শিক্ষাদানের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং শিক্ষার্থীদের কাছে ভাষা শিক্ষাকে আরও সহজবোধ্য করে তুলবে। বেইস বিল্ড ডিজিটাল একাডেমি ভবিষ্যতে এ ধরনের আরও শিক্ষামূলক কর্মশালা আয়োজনের পরিকল্পনা গ্রহন করবে বলে আশা রাখি। 

উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরান বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক, বাংলাদেশ  জাতীয়তাবাদী দল, গলাচিপা উপজেলা শাখা, মো. জাকির হোসেন, আমির, বাংলাদেশ জামায়েত ইসলামী, গলাচিপা উপজেলা শাখা, মু. মঈন উদ্দিন, প্রধান শিক্ষক, বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. নুরুজ্জামান মিয়া, প্রধান শিক্ষক, পাড়- ডাকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মো. ফয়েজ আহমেদ, সিনিয়র শিক্ষক, উলানিয়া হাট স্কুল এন্ড কলেজ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মিডিয়া কর্মী ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও অভিবাবকবৃন্দ।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে