জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মির্জাগঞ্জে বিএনপি সভাপতির পাল্টা সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন নান্নু মুন্সি।


পটুয়াখালীর মির্জাগঞ্জে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতিকে জড়িয়ে উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের স্ত্রীর করা মন্তব্যের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৫ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ শাহাবুদ্দিন নান্নু মুন্সি এ সংবাদ সম্মেলন করেন।

এসময় তিনি লিখিত বক্তব্যে জানান, গত ৭ নভেম্বর যৌথবাহিনীর অভিযানে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর ফরাজী একটি অবৈধ পিস্তলসহ আটক হয়। এ ব্যাপারে আমিসহ উপজেলা বিএনপি'র সমস্ত নেতাকর্মী মর্মাহত ও ব্যথিত। কিন্তু দুঃখের বিষয় এই ঘটনায় আমিসহ অন্যান্য নেতৃবৃন্দকে দোষারোপ করে গত ১০ নভেম্বর জাহাঙ্গীরের স্ত্রী সুরাইয়া আক্তার অনু একটি সংবাদ সম্মেলনে করেন। সেখানে আটকের ব্যাপারে আমাকে দোষারোপ করে জঘন্য ও মিথ্যা অপবাদ দেওয়া হয়। যাতে আমি-সহ মির্জাগঞ্জ উপজেলা বিএনপি বিস্মিত ও ব্যথিত হই।

তিনি বলেন, ‘আমাদেরকে দোষী সাবস্ত্য করে জাহাঙ্গীর হোসাইন ফরাজীর স্ত্রী'র ওই সংবাদ সম্মেলনে আমি ও আমার পরিবারের সম্মানহানি ঘটানো হয়েছে। শুধু তাই নয় মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দীর্ঘদিনের পরিচ্ছন্নতা ও সুনামের উপর আঘাত হানার অপচেষ্টা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই।

সাহাবুদ্দিন নান্নু আরো বলেন, জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতি করে আসছেন। আমরা চাই আইনের সঠিক প্রয়োগের মাধ্যমে তিনি নির্দোষ প্রমাণ করে মুক্তি পাক। আমরা মির্জাগঞ্জ উপজেলা বিএনপি এখনও তার পরিবারের প্রতি সহানুভূতিশীল আছি এবং থাকব। মির্জাগঞ্জ বিএনপি সুনামের সহিত চলছে এবং চলবে। 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহসানউল্লাহ পিন্টু, সহ-সভাপতি গোলাম ফারুক মুন্সি, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি প্রমুখ। 

প্রসঙ্গত, গত ৭ই নভেম্বর ভোরে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ফরাজীর নিজ বাসভবনে অভিযান চালিয়ে একটি ৭.৬৫ এমএম বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে এবং জাহাঙ্গীর ফরাজিকে আটক করে যৌথ বাহিনী। এরপর গত ১০ নভেম্বর জাহাঙ্গীরের স্ত্রী সুরাইয়া আক্তার অনু একটি সংবাদ সম্মেলনে করে উক্ত ঘটনার জন্য উপজেলা বিএনপির সভাপতিকে দায়ী করেন। সেখানে কুট কৌশলের মাধ্যমে জাহাঙ্গীরকে সভাপতি আটক করিয়েছেন বলে দাবি করেন তিনি।

আরও খবর
গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

১৮ দিন ১ ঘন্টা ৫৫ মিনিট আগে