নেত্রকোনার পূর্বধলা উপজেলার হিরনপুর বাজারের এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালংকারসহ প্রায় অর্ধকোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শুক্রবার দিবাগত রাতে হিরনপুর রেল স্টেশন এলাকার আবদুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে। আবদুর রহমান ও স্থানীয়রা জানান, ভোর রাতে গ্রিল কেটে ঘরে ঢুকে চার থেকে পাঁচজন ডাকাত। তারা অস্ত্রের মুখে বাড়ির সবার হাত-পা বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার এবং নগদ ১৯ লাখ টাকা নিয়ে যায়। অতিরিক্ত পুলিশ সুপার সাহেব আলী পাঠান জানান, তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
৪৭ দিন ১৪ ঘন্টা ৪০ মিনিট আগে
১৩৭ দিন ৩ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩৭ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৩৯ দিন ২ ঘন্টা ৩৯ মিনিট আগে
১৩৯ দিন ১৯ ঘন্টা ০ মিনিট আগে
১৩৯ দিন ১৯ ঘন্টা ৯ মিনিট আগে
৫৪৮ দিন ১৮ ঘন্টা ২০ মিনিট আগে
৫৬৬ দিন ১৫ ঘন্টা ১৮ মিনিট আগে