জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পূর্বধলায় বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট ভাইয়ের

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইয়ের ছুরিকাঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। তার নাম আফজাল হাসান হৃদয় (২৮)। তিনি উপজেলা সদরের জামতলা এলাকার মৃত হাসেন আলীর ছেলে। আজ বুধবার (১৮ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। নিহতের পারিবার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে তাদের দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে আজ বুধবার সকালে আবারও বিবাদ দেখা দেয়। এক পর্যায়ে আফজালের বড় ভাই মেহেদী হাসান ইকবাল (৪০) তাকে ধারালো ছুরি দিয়ে বুকে, মাথাসহ কপালে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আফজালের স্ত্রী রুপা আক্তার জানান, তার স্বামী ও স্বামীর বড় ভাইয়ের মধ্যে পৈতৃক জমিজমা ভাগ-বাটোয়ারা করা হয়েছে। কিন্তু বড় ভাই এতে অসন্তুষ্ট ছিলেন। এ নিয়ে বড় ভাই তার স্বামীর প্রতি ক্ষিপ্ত ছিলেন। তিনি বলেন, ‘আজ বুধবার সকালে আমার স্বামী ঘর থেকে বের হতেই তার বড় ভাই তাকে কুপিয়ে খুন করেন। আমাদের ২ মেয়ে ও ১ ছেলে সন্তান রয়েছে। তাদের নিয়ে আমি এখন কিভাবে বাঁচব? আমি হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রিয়াদ মাহমুদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লাশ উদ্ধার করা হয়েছে।

Tag
আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে




মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৩৯ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৬ দিন ১৮ ঘন্টা ৪৩ মিনিট আগে