জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

দুর্গাপুরে ঢলের পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় ঢলের পানিতে ডুবে রুসমত খান (৬২) নামের এক ব্যক্তি মারা গেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া রুসমত খান শ্রীপুর গ্রামের বাসিন্দা। তিনি কৃষক ছিলেন বলে জানান গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৯ নম্বর ওয়ার্ডের সদস্য রুহুল আমীন। এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নেত্রকোনার দুর্গাপুর, কলমাকান্দা, পূর্বধলা, বারহাট্টা ও সদর উপজেলার ১৩১টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এর মধ্যে গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামের অধিকাংশ বাড়িঘর ও রাস্তাঘাটে পানি উঠেছে। গতকাল সন্ধ্যায় রুসমত খান বাড়ির পাশের পুকুরপাড়ের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। রাস্তাটি বন্যার পানিতে ডুবে গেছে। হঠাৎ পা পিছলে তিনি পুকুরে পানিতে পড়ে স্রোতে ভেসে যান। পরে পরিবার ও স্থানীয় লোকজন প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

রুসমত খানের ভাতিজা আলাল খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বন্যার পানিতে পুকুরের পাড় ও রাস্তা ডুবে একাকার হয়ে গেছে। এই পুকুরের পাশের রাস্তা দিয়ে আমার চাচা যাওয়ার সময় পানিতে পড়ে মারা গেছেন। চারপাশে পানি থাকায় পারিবারিক কবরস্থানেও দাফন করা সম্ভব হয়নি। সড়কের পাশে একটু উঁচু জায়গা থাকায় আজ মঙ্গলবার সকালে তাঁকে সেখানে দাফন করা হয়েছে।’

গাঁওকান্দিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রুহুল আমীন বলেন, গত শনিবার থেকে এলাকায় বন্যার পানিতে সবকিছু ডুবে গেছে। মানুষ খুবই বিপদে আছে।

দুর্গাপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, গাঁওকান্দিয়া ইউনিয়নে পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যুর তথ্য তিনিও শুনেছেন।

আরও খবর


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে


দূর্গাপুরে পুকুর থেকে শিশুর মরদেহ উদ্ধার

১৩৯ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে



মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৩৯ দিন ২১ ঘন্টা ২৪ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৬ দিন ১৭ ঘন্টা ৩৩ মিনিট আগে