জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নেত্রকোনা ১ আসনে জামানত হারালেন সাবেক এমপিসহ ৩ প্রার্থী

নেত্রকোনা ১ আসনে জামানত হারালেন সাবেক এমপিসহ ৩ প্রার্থী

  

 নেত্রকোনা ১ আসনে জামানত হারালেন সাবেক এমপিসহ ৩ প্রার্থীনেত্রকোনা ১ আসনে জামানত হারালেন সাবেক এমপিসহ ৩ প্রার্থী

নেত্রকোনা:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৫৭, নেত্রকোনা-১ (কলমাকান্দা - দুর্গাপুর) আসনে ৫ প্রার্থীর মধ্যে পরাজিত তিন প্রার্থীরই জামানত বাজেয়াপ্ত হয়েছে।

তারা হলেন- জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী (লাঙ্গল ), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত (ছড়ি) প্রতীকের প্রার্থী আহমদ শফী ও (ঈগল) প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মো. আফতাব উদ্দিন।

বিষয়টি নিশ্চিত করেছেন কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসাদুজ্জামান। তিনি বলেন, নির্বাচনী আইন অনুযায়ী যে ভোট পড়েছে এর এক-অষ্টমাংশ অর্থাৎ ৮ ভাগের ১ ভাগের কম ভোট যদি কোনো প্রার্থী পান, তাহলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে মোট ১ লাখ ৯০ হাজার ৫৯১ জন ভোট দিয়েছেন। ফলে কোনো প্রার্থী যদি ২৩ হাজার ৮২৩ টির চেয়ে কম ভোট পান, তাহলে প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

আসাদুজ্জামান আরও বলেন , এ আসনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোশতাক আহমেদ রুহী নৌকা প্রতীকে ১ লাখ ৫৯ হাজার ১৯ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

অপর তিন প্রার্থী নির্বাচনী আইন অনুযায়ী মোট ভোটের এক-অষ্টমাংশের কম অর্থাৎ ২৩ হাজার ৮২৩ ভোটের কম পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হবে।

পরাজিত প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম রাব্বানী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ২ হাজার ৪০৮ ভোট , বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মনোনীত প্রার্থী আহমদ শফী ছড়ি প্রতীকে পেয়েছেন ৫৭৫ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. আফতাব উদ্দিন ঈগল প্রতীকে পেয়েছেন ৩৬১ ভোট।

আরও খবর

দুর্গাপুরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৩৭ দিন ৭ ঘন্টা ১৩ মিনিট আগে


দুর্গাপুরে রেল লাইন

১৩৭ দিন ৭ ঘন্টা ১৯ মিনিট আগে




মায়ের আঁচলই শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়...

১৩৯ দিন ২২ ঘন্টা ৩৩ মিনিট আগে



ও আর হ্যাঁ মা, সাথে এও বলো, আমি আছিয়া বলছি...!

৫৬৬ দিন ১৮ ঘন্টা ৪২ মিনিট আগে