জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লালপুরে রান্না ঘরে গোখরা সাপের ৩০ বাচ্চা

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরের দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে একটি বাড়ির রান্নাঘর থেকে গোখরা সাপের ৩০টি বাচ্চা পাওয়া গেছে। ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে বাচ্চাগুলো পাওয়া গেলেও মা গোখরা সাপটির সন্ধান না পাওয়ায় বাড়ির সদস্যদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। শনিবার (১১ জুলাই ) লালপুরের রামকৃষ্ণপুর গ্রামের মো. মজু মালিথার ছেলে মো. রব্বানীর বাড়িতে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল প্রায় ৮টার দিকে রব্বানীর স্ত্রী মোছা. যাইবুন নেসা (জনি) রান্নার জন্য রান্নাঘরে লাকড়ি আনতে গেলে সেখানে একটি সাপের কলস (বাসা) এবং অসংখ্য সাপের বাচ্চা দেখতে পান। তার চিৎকারে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ছুটে এসে প্রায় ৩০টি গোখরা সাপের বাচ্চা উদ্ধার করে। বাচ্চাগুলো উদ্ধার করা হলেও বড় গোখরা সাপটির কোনো সন্ধান পাওয়া যায়নি। এ কারণে পরিবারের সদস্যদের মধ্যে রয়েছে চরম আতঙ্ক। তাদের আশঙ্কা, মা সাপটি এখনও বাড়ির আশপাশেই কোথাও লুকিয়ে থাকতে পারে। দুড়দুড়িয়া ইউনিয়নের ওয়ার্ড সদস্য শাহাদাত হোসেন সাধু বিষয়টি নিশ্চিত করেছেন।
Tag
আরও খবর



লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে