জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলায় আবারও ঘুরে দাঁড়াচ্ছে এক সময়ের জনপ্রিয় অর্থকরী ফসল পাট। কয়েক বছর ধরে চাষ কমে গেলেও এবার নতুন করে আশার আলো দেখছেন কৃষকরা। অনুকূল আবহাওয়া, কম রোগবালাই ও ভালো দামের প্রত্যাশায় উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাট চাষে ফিরেছে প্রাণচাঞ্চল্য। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১০টি ইউনিয়ন, একটি পৌরসভা ও পদ্মার চরাঞ্চলে মোট ৮ হাজার ৬৬৫ হেক্টর জমিতে পাট চাষ হয়েছে, যা গত মৌসুমের তুলনায় ১ হাজার ৯৫ হেক্টর বেশি। এ বছর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ১৮ হাজার ৭৯১ বেল। কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, অনুকূল আবহাওয়া, রোগবালাই কম থাকা এবং বাজারে ভালো দামের সম্ভাবনা—এসব কারণে আবারও পাট চাষে ঝুঁকছেন তারা। বড়বড়িয়া গ্রামের কৃষক মো. বেলাল হোসেন জানান, গত দুই মৌসুমে ভালো দাম পাওয়ায় এ বছর পাঁচ বিঘা জমিতে পাট চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হবে বলে আশা করছেন তিনি। গৌরীপুর গ্রামের কৃষক মো. আল আমিন সজল বলেন, ডিজেলের দাম বেশি হলেও রোগবালাই কম থাকায় উৎপাদন খরচ কিছুটা কমেছে। প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ পাট উৎপাদনের আশা করছেন তিনি। কচুয়া গ্রামের শরিফুল ইসলাম বলেন, পাট পরিবেশবান্ধব ফসল হওয়ায় এর চাহিদা দিন দিন বাড়ছে। প্রকৃত কৃষকদের মাঝে স্বচ্ছতার সঙ্গে প্রণোদনা বিতরণ, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং বন্ধ পাটকল চালু করা গেলে পাট চাষে আরও গতি আসবে। পাশাপাশি কৃষকদের জন্য বিনা সুদে ঋণের ব্যবস্থাও করার দাবি জানান তিনি। উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড় জানান, কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও মাঠ পর্যায়ে তদারকি জোরদার করা হয়েছে। চলতি মৌসুমে ১ হাজার কৃষকের মাঝে উন্নতমানের পাটবীজ ও সার বিতরণ করা হয়েছে। এর ফলে আবাদ বেড়েছে এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে কৃষকদের আগ্রহও বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। ফলে লালপুরে পাট চাষে আবারও সুদিন ফিরবে বলে আশা করা হচ্ছে।
Tag
আরও খবর



লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে