জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লালপুরে মাদক বিরোধী অভিযানে র‍্যাবের ওপর হামলা, ৫ র‍্যাব সদস্য আহত

আবু তালেব লালপুর (নাটোর)প্রতিনিধি : নাটোরের লালপুর মাদকবিরোধী অভিযানে গিয়ে র‍্যাব সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৫ র‍্যাব সদস্য আহত হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে উপজেলার নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। এঘটনায় পুলিশ সোহাগ মাহমুদ (৩০) নামের এক যুবককে হেফাজতে নিয়েছে। তিনি ওই এলাকার ফজলুর রহমানের ছেলে। আহতরা হলেন, র‍্যাব সদস্য আশিকুর রহমান, মিনহাজুল ইসলাম, আল আমিন, রিয়াজুল করিম ও শাহিন। স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে কয়েকজন যুবক মাদকের আসর বসিয়ে আড্ডা দিচ্ছিলেন। এ সময় সাদা পোশাকে র‍্যাব সদস্যরা সেখানে অভিযান চালাতে গেলে উপস্থিত কয়েকজন তাঁদের ওপর হামলা চালায়। পরে খবর পেয়ে লালপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে র‍্যাব সদস্যদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য আফজাল হোসেন ডিলু বলেন, র‍্যাব সদস্যদের মারধরের ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার শাম্মী আক্তার বলেন, প্রথমে শাহিন নামের এক র‍্যাব সদস্য পেটব্যথাজনিত সমস্যায় চিকিৎসা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। পরে র‍্যাবের আরও চার সদস্য শারীরিকভাবে হামলার শিকার হয়ে প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়েছেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, র‌্যাবের মাদকবিরোধী অভিযানের পূর্বপ্রস্তুতির অংশ হিসেবে তথ্য সংগ্রহের জন্য র‌্যাবের ছয়জন সিভিল সদস্য ঘটনাস্থলে যান। সেখানে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরও কিছু ব্যক্তি খারাপ আচরণ করে। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই লালপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag
আরও খবর



লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে