জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা খাল পুনঃখননের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে ) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল। উপজেলার সালামপুর বাজার ব্রিজ হতে ময়নাতলা ঘাট পর্যন্ত চন্দনা খাল পুনঃখনন” প্রকল্পটি ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ এবং সঞ্চালনা করেন আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাইনুল হক শিমুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর আর রশীদ পাপ্পু, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোল্লা, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু, সাবেক যুগ্ন আহবায়ক লালপুর থানা বিএনপি' হামিদুর রহমান বাবু , আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মকলেছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আ. সালাম, আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলালউদ্দিন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম প্রমূখ।
Tag
আরও খবর



লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে