জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সন্তান লাভের আশায় বটগাছের নিচে আঁচল পেতে নারীদের মানত

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার ৮নং দুড়দুড়িয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের শ্রী শ্রী ফকির চাঁদ গোঁসাইজীর আশ্রমে নবান্ন উৎসবকে কেন্দ্র করে এবারও ভিন্নধর্মী একটি দৃশ্য দেখা গেছে। সন্তান লাভের আশায় দেশের নানা প্রান্ত থেকে আসা বহু নিঃসন্তান নারী আশ্রমের শতবর্ষী বটগাছের নিচে ভেজা আঁচল পেতে প্রার্থনায় মনোনিবেশ করেন। শনিবার (২২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী উৎসব চলাকালে আশ্রম প্রাঙ্গণে ভিড় করেন অসংখ্য নারী-পুরুষ। সদ্যস্নান শেষে ভেজা কাপড়ে থাকা নারীরা রঙিন শাড়ির আঁচল বিছিয়ে অপেক্ষা করছিলেন—গাছের কোনো ফল বা পাতা তাদের আঁচলে পড়লে তা সন্তান লাভের লক্ষণ বলে বিশ্বাস করেন তারা। আশ্রমে থাকা এক নারী বৈষ্ণব তাদের দেখভালের দায়িত্বে ছিলেন। এক নারী ভক্ত জানান, “লোকমুখে শুনেছি এভাবে মানত করলে সন্তানের আশা পূরণ হয়। তাই আমিও এসেছি, যেন আমার কোল ভরে।” বগুড়া থেকে আসা আরেক নারী জানান, “৭ বছর ধরে সন্তান হয়নি। বহু চিকিৎসার পরও ফল না পেয়ে এখানে এসেছি। পরিচিত একজন এখানে এসে সন্তান পেয়েছেন, সেই বিশ্বাসে আমিও আসলাম।” আশ্রম কমিটির শ্রী সঞ্জয় কুমার বলেন, “নবান্ন উৎসবে প্রতি বছরই নিঃসন্তান নারীরা মানত করতে আসেন। পরে ভক্তদের কলাপাতায় খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়।” এ বিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুনজুর রহমান বলেন, “এভাবে বসে সন্তান লাভের কোনো বৈজ্ঞানিক বা চিকিৎসাগত ভিত্তি নেই। চিকিৎসা বিজ্ঞানে এটি সমর্থনযোগ্য নয়।”
Tag
আরও খবর



লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২০ ঘন্টা ১ মিনিট আগে