জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

লালপুরে সাংবাদিকদের ক্যামেরা কেড়ে নিয়ে গালিগালাজ করলেন যুবলীগ নেতা

নাটোরের লালপুরে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ধাক্কা মেরে, লাঞ্ছিত করে, ক্যামেরা ও ফোন কেড়ে নিয়ে গালিগালাজ করেছেন লালপুর উপজেলা যুবলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও লালপুর পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক কাইকোবাদ হোসেন (৪০)। মঙ্গলবার বিকেলে উপজেলার গৌরীপুর মোড়ে এ ঘটনা ঘটে। এ বিষয়ে বুধবার লালপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে। যার নম্বর ৩২৪, তারিখ ০৭/০৯/২০২২।

ডায়েরী ও ভুক্তভুগী সাংবাদিকরা জানান, মঙ্গলবার বিকেলে গৌরীপুর এলাকায় বিএনপির দ্রব্য মূল্যের উর্ধগতি ও রাজনৈতিক হত্যাকান্ডের প্রতিবাদে পূর্ব নির্ধারিত সমাবেশ ও বিক্ষোভ  মিছিলের প্রোগ্যাম ছিল। আবার বিএনপির প্রোগ্রাম এর বিরুদ্ধে আওয়ামীলীগের নেতা কর্মীরা একই সময়ে গৌরীপুর মোড়ে অবস্থান নেয়। এ সময় দৈনিক জনকন্ঠের লালপুর সংবাদদাতা শাহ আলম সেলিম, দৈনিক চলন বিলের খবরের লালপুর প্রতিনিধি আতিকুর রহমান, দৈনিক বিজয় বাংলাদেশের লালপুর প্রতিনিধি সজিবুল হৃদয়সহ কয়েকজন সাংবাদিক লালপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জয়ের সাক্ষাতকার নিচ্ছিলেন। এমন সময় লালপুর উপজেলা যুবলণীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও লালপুর পাইলট বালিকা বিদ্যালয়ের শিক্ষক কাইকোবাদ হোসেন এসে ছবি ও ভিডিও ধারনে সাংবাদিকদের বাধা দেয় এবং  তাদের হাতে থাকা ক্যামেরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এর পরে উক্ত সাংবাদিকদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। পরে অবশ্য ছিনিয়ে নেয়া ক্যামেরা ও মোবাইল ফোন ফিরিয়ে দেয়। এ ঘটনায় উপজেলার সাংবাদিকরা তীব্র নিন্দা জানিয়েছেন এবং অবিলম্বে ওই নেতার বিচার দাবি করেছেন।

Tag
আরও খবর



লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

৭ দিন ২১ ঘন্টা ১১ মিনিট আগে