জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পলাশ ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় উল্টে গেল ট্রাক

‎পলাশ ঘোড়াশালে ট্রেনের ধাক্কায় উল্টে গেল ট্রাক

‎
‎মিনার হোসেন খান, পলাশ প্রতিনিধি


‎

‎

‎       নরসিংদীর পলাশের ঘোড়াশালে রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি ট্রাক উল্টে যাওয়ার ঘটনায় ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ ছিল ।

‎২২ জুন ২০২৬ রোজ সোমবার  রাতে ঘোড়াশাল রেলক্রসিংয়ে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনের সঙ্গে এ দুর্ঘটনা ঘটে।

‎

‎                                যাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাত সোয়া ৮টায় ঢাকা থেকে ছেড়ে আসে কিশোরগঞ্জগামী এগারসিন্দুর ট্রেনটি। রাত সাড়ে ৯টায় ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রেলক্রসিং অতিক্রম করছিল ট্রেনটি। এ সময় ঘোড়াশাল থেকে পলাশগামী একটি ট্রাক রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটির সঙ্গে সং'ঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ট্রাকটি উল্টে রেললাইনের পাশের বিলে পড়ে যায় এবং ট্রেনটির হর্স পাইপ ভেঙে লোকোমোটিভ ক্ষতিগ্রস্ত হয়। পরে ঘোড়াশাল ও জিনারদী রেলস্টেশনের মাঝামাঝি স্থানে ট্রেনটি বিকল হয়ে পড়ে থাকে। এ ঘটনার পর শত শত ট্রেনযাত্রী চরম দুর্ভোগে পড়েন।

‎

‎                       ঘোড়াশাল রেলক্রসিংয়ে দায়িত্বরত আব্দুর রব জানান, ট্রাকচালক বাধা উপেক্ষা করে রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ললঘটে। জিনারদী রেলওয়ে স্টেশন মাস্টার বরকত হোসেন জানান, দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারে কাজ চলছে। আপাতত রাত ১০টা থেকে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে আপ লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করা হলে দুই লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।


‎পলাশ থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ট্রাকচালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ বিষয়ে নরসিংদী রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

‎


‎

‎


‎

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪১ দিন ১৯ ঘন্টা ২২ মিনিট আগে