পলাশে রুমের ভিতর ২ যুবকের ঝুলন্ত লাশ
মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ (নরসিংদী)
নরসিংদী পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ৪ নং ওয়ার্ডের বাগপাড়া গ্রামের পৃথক স্থানে মুসান্না গালিব মিম ও শেখ শরিফ নামে দুই যুবকের ঝুলন্ত লাশ পাওয়া গেছে তাদের রুমের ভিতর।
১৭ মার্চ ২০২৬ রোজ মঙ্গলবার রাতে পলাশ থানা পুলিশ খবর পেয়ে তাদের লাশ উদ্ধার কাজ শুরু করে। নিহত শেখ শরিফ (২৭) ঘোড়াশাল পৌর এলাকার বাগপাড়া গ্রামের বাশির উদ্দিন শেখের ছেলে ও মুসান্না মিম গালিব (২৮) একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
এর মধ্যে মুসান্না মিম গালিবের লাশের গন্ধ ছড়িয়ে পড়েছে। ধারণা করা হচ্ছে গালিবের মৃত্যু আরও চার পাঁচদিন আগে হয়েছে। এছাড়া শেখ শরিফের মৃত্যু ১৭ তারিখ হয়েছে বলে জানা যায়।। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে রাত সাড়ে ১১টা পর্যন্ত জানা যায়নি।
৩১ দিন ২০ ঘন্টা ৩০ মিনিট আগে
৩৩ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে
৩৬ দিন ১৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৮ দিন ৬ ঘন্টা ২৯ মিনিট আগে
৪১ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
৪২ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে
৪৩ দিন ১ ঘন্টা ২৬ মিনিট আগে
৪৩ দিন ২১ ঘন্টা ৫৩ মিনিট আগে