জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

পলাশ ডাঙা ইউনিয়নে ৫ টি ইটভাটায় জরিমানা ‎

পলাশ ডাঙা ইউনিয়নে ৫ টি ইটভাটায় জরিমানা

‎

‎মোহাম্মদ মিনার হোসেন খান, পলাশ নরসিংদী

‎

‎

‎      নরসিংদীর পলাশ উপজেলার ডাঙা ইউনিয়নে ৫টি অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর।

‎

‎                    ১১ মার্চ ২০২৬ রোজ বুধবার  সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার ডাংগা ইউনিয়নের বিভিন্ন ইটভাটায়এ অভিযান পরিচালনা করা হয়।এসময় আইন ভঙ্গের দায়ে ৫টি ইটভাটার মালিকের বিরুদ্ধে  দেড় লাখ টাকা করে মোট সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করে ইটভাটার কার্যক্রম বন্ধ ঘোষণা  করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট  রেজওয়ান-উল ইসলাম।

‎

‎                  ইটভাটাগুলো হলো ডাঙ্গা ইউনিয়নের কাজৈর এলাকার মেসার্স এম এ এস ব্রিক ফিল্ড, মেসার্স আজিজ বকুল ব্রিক ফিল্ড, পলাশের ইসলামপাড়া এলাকার  মেসার্স কম্বাইন্ড ব্রিকস, মেসার্স বন্ধু ব্রিকস (৭৭৭) ও মেসার্স একতা ব্রিক ফিল্ড। "ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ধারা ৫ (২) লংঘনের দায়ে উক্ত আইনের ১৫ (১) ধারা অনুসারে এসব অর্থদন্ড করা হয়।

‎

‎               অভিযানে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়। আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বদরুল হুদা এবং পরিদর্শক সমর কৃষ্ণ দাস। অভিযান চলাকালে র‌্যাব-১১ এর একটি টহল দল এবং নরসিংদী জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

‎

‎                        পরিবেশ অধিদপ্তর নরসিংদী জেলা কার্যালয়ের উপপরিচালক বদরুল হুদা জানান, “ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে মোট ৫টি ইটভাটার বিরুদ্ধে ৭ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরিবেশ সুরক্ষা ও আইন বাস্তবায়নের স্বার্থে নরসিংদী জেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪১ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে