জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মনোহরদীতে হাতুড়ে ডাক্তারের ভুল চিকিৎসায় সংকটাপন্ন জীবন

নরসিংদীর জেলার মনোহরদীতে হাতুরে চিকিৎসকের দেওয়া ওষুধ গ্রহনের পর বিপন্ন এক ৪৫ বছরের এক ব্যাক্তির।অসুস্থ ব্যাক্তি পেশায় একজন গাড়ী চালক।


ভুক্তভোগী ব্যক্তির নাম বাচ্চু মিয়া (৪৫)। তিনি চালাকচর গ্রামের আবু সিদ্দিকের ছেলে। চালাকচর বাজারের নিউ অনন্যা ফার্সেমীর সত্বাধীকারী নারায়ণ চন্দ্র মোদক ও তার সহযোগী মাসুম মিয়া হল সেই হাতুড়ি ডাক্তার । এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চেয়ে মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভূক্তভোগীর স্ত্রী সেলিনা বেগম। 


অভিযোগে জানা যায়, তিনমাস আগে বাচ্চু মিয়ার পায়ে চুলকানী দেখা দিলে ওষুধ আনতে চালাকচর বাজারের নিউ অনন্যা ফার্মেসীতে যান তিনি। সেখানে কথিত চিকিৎসক নারায়ণ চন্দ্র মোদকের পরামর্শে তার সহযোগী মাসুমকে দেখালে তিনি কিছু ওষুধ লিখে দেন।


কিন্তু লিখে দেয়া ঔষধ গ্রহনের পর কোন প্রতিকার না পেয়ে এক সপ্তাহ পর পুনরায় সেখানে যান বাচ্চু মিয়া। তখন কোন পরীক্ষা ছাড়াইনারায়ণ চন্দ্র মোদক তার নিজস্ব ব্যবস্থাপত্রে নতুন করে ইঞ্জেকশনসহ কিছু ওষুধ লিখে দেন। সেগুলো প্রয়োগের পর তার অবস্থার অবনতি হতে থাকে। এক পর্যায়ে বাচ্চু মিয়ার শরীরের চামড়া পুড়তে থাকে। হাতের নখ, মাথার চুল ও পশম ঝড়তে শুরু করে। 


দিনে দিনে তার অবস্থার অবনতি হতে থাকলে তাকে আশঙ্কাজনক অবস্থায়  তার স্বজনরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বভর্তি করেন। বর্তমানে তিনি ওই মেডিক্যালের সহকারী অধ্যাপক এটিএম আসাদুজ্জামানের তত্বাবধানে রয়েছেন। চিকিৎসক জানিয়েছেনবাচ্চু মিয়া অপচিকিৎসার শিকার। ভূল ওষুধ প্রয়োগ করায় তার শরীর ঝলসে গেছে।


এলাকাবাসী জানান কথিত চিকিৎসক নারায়ণ চন্দ্র মোদক চালাকচর বাজারে দীর্ঘদিন ধরে নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসার নামে অপচিকিৎসা দিয়ে আসছে। তারভূল চিকিৎসায় সহজ-সরল রোগীরা প্রতারিত হচ্ছেন।


মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রাশেদুল হাসান মাহমুদ বলেন, এমনটি ঘটে থাকলে খুবই দুঃখজনক। তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।


মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম কাসেম বলেন, ‘বিষয়টি অবশ্যই তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’


সামান্য পায়ের চুল্কানি ভাল করতে গিয়ে, হাতুড়ি ডাক্তারের ঔষধ গ্রহন করে জীবন বিপন্ন বাচ্চু মিয়ার। দেশের আনাচে কানাচে এমন হাজার হাজার ভোয়া চিকিৎসক মানুষ কে ভুল চিকিৎসা দিয়ে ক্ষতিগ্রস্ত করছে, সরকারের এই দিকে নজরদারি বাড়ানো উচিৎ।

Tag
আরও খবর




পলাশে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদযাপন

৪১ দিন ২০ ঘন্টা ৪২ মিনিট আগে