জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ ছাত্রের মৃত্যু


মুন্সিগঞ্জের সিরাজদিখানে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. এনামুল হক (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলের চালক এনামুল নিয়ন্ত্রণ হারানোর ফলে ব্যাটারিচালিত একটি ভ্যানের সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় সাথে থাকা আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের মোস্তফাগঞ্জ মাদরাসা ব্রীজের নিকটে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মো. এনামুল হক উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামের মো. মিন্টু মিয়ার ছেলে। সে সিরাজদিখান সরকারি কুঞ্জ বিহারী ডিগ্রী কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। অপরদিকে আহত মো. বিল্লালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 


পুলিশ ও নিহতের সহপাঠীরা জানান, মঙ্গলবার বিকেলে এনামুল তার এক বন্ধুকে নিয়ে মোটরসাইকেল যোগে ইছাপুরা যাচ্ছিল। পথিমধ্যে মোস্তফাগঞ্জ মাদরাসার ব্রীজের সামনে পৌঁছলে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে যায়। এ সময় ব্যাটারিচালিত একটি ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ২ আরোহী সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে এনামুলের মৃত্যু হয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর ফলে এ দুর্ঘটনা ঘটেছে। 

আরও খবর