পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ ‎হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ‎ মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা অভিযুক্ত আল-আমিন’কে র‍্যাব-৮ এবং র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, খসড়া প্রস্তুত শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন চতুর্থ সাক্ষী যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাটোরে নিজ বাড়ি থেকে মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা আগামী ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ সাংবাদিক আব্দুর রউফের পিতার মৃত্যুতে 'কয়রা প্রেসক্লাবের' শোক বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, একই পরিবারের নারী-শিশুসহ নিহত ৫


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস-প্রাইভেটকার-মোটরসাইকেলের সংঘর্ষে একই পরিবারের ৪ জনসহ ৫ যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। 



আজ শুক্রবার বেলা ১১ টার দিকে এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজার কাছে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, এক আত্মীয়ের কুলখানিতে অংশ নিতে রাজধানীর জুরাইন থেকে মাদারীপুর যাচ্ছিলেন তারা। সিসি টিভি ফুটেজে দেখা যায়, এসময় টোল দিতে অপেক্ষারত অবস্থায় পেছন থেকে একটি যাত্রীবাহী বাস মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি সামনে থাকা মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা এক শিশু নিহত হয়। 



দূর্ঘটনার পরপর সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথেই ৪ জনের মৃত্যু হয়। নিহতেরা হলেন কোলা ইউনিয়নের নন্দনকোনা নিবাসী নুরুল আমিন খাঁনের ছোট বোন আমেনা বেগম, তার দুই মেয়ে, তার নাতি সহ একই পরিবারের ৪ জন সহ অন্য এক মোটরসাইকেলের পেছনে বসা ১ শিশু যার বাড়ি মাদারিপুর।



ঢাকা-কুয়াকাটা রুটে চলাচলরত বেপারী পরিবহনের একটি বাস প্রথমে মাওয়াগামী প্রাইভেটকারকে পেছন থেকে ধাক্কা দেয় এবং প্রাইভেটকারটি ছিটকে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। মুন্সিগঞ্জ কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন মুন্সী এ বিষয়টি নিশ্চিত করেছেন।



বিষয়টি নিয়ে হাসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী বলেন, "ধলেশ্বরী টোলপ্লাজায় দাঁড়িয়ে থাকা প্রাইভেট কারে পেছন দিকে যাত্রীবাহী বাসটি ধাক্কা দেয়। এতে সামনে থাকা আরেকটি মাইক্রোবাস ও মোটরসাইকেলে ধাক্কা লাগলে আরোহীরা গুরুতর আহত হন।"



শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, 'দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠাই। পরে জানতে পারি নারী ও শিশুসহ ৫ জন নিহত হয়েছেন।'


আরও খবর