পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ ‎হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ‎ মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা অভিযুক্ত আল-আমিন’কে র‍্যাব-৮ এবং র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, খসড়া প্রস্তুত শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন চতুর্থ সাক্ষী যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাটোরে নিজ বাড়ি থেকে মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা আগামী ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ সাংবাদিক আব্দুর রউফের পিতার মৃত্যুতে 'কয়রা প্রেসক্লাবের' শোক বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

সিরাজদিখানে ঝিকুটের সংবর্ধনা, ফুলেল শুভেচ্ছা ও সম্মাননায় সিক্ত হলেন ২৮ শিক্ষার্থী


মুন্সিগঞ্জের সিরাজদিখানে জিপিএ - ৫ প্রাপ্ত ২৮ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ মূলক সংগঠন ঝিকুট ফাউন্ডেশন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়। 



৩০ নভেম্বর ২০২৪ ঝিকুট ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়। উক্ত আয়োজনে সভাপতিত্ব করেন ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম। কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন নটরডেম বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যাপক ড. মুহাম্মদ জমির হোসেন, বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সামছুল হক হাওলাদার, ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা হুমায়ুন কবির সাগর, ইসলামপুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. জহুরুল ইসলাম, ইসলামপুর কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা একেএম ফখরুদ্দিন রাজি, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কবি শাহানা আফরোজ, প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহমেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর বাহাউদ্দীন বাহার প্রমুখ।



ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওনের উপস্থাপনায় বক্তব্য রাখেন ঝিকুট ফাউন্ডেশনের অর্থ সম্পাদক সাইয়েদুল বাশার, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি রিয়াজ মাহমুদ, মুহাম্মদ ইয়ামিন, রাতুল হাসান শান্ত, ইয়ামিন শেখ, অনন্যা, সৌরভ মাঝিসহ অনেকে।

আরও খবর