পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ ‎হোসেনপুরে কলেজছাত্র ইমন হত্যার বিচার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ ‎ মোল্লারহাট থানার মানবপাচার দলের মূল হোতা অভিযুক্ত আল-আমিন’কে র‍্যাব-৮ এবং র‍্যাব-১১ কর্তৃক গ্রেফতার অবশেষে পে-স্কেল নিয়ে বড় সুখবর, খসড়া প্রস্তুত শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে আজ সাক্ষ্য দেবেন চতুর্থ সাক্ষী যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে যোগাযোগ রাখছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী নাটোরে নিজ বাড়ি থেকে মাছ ব্যবসায়ীর গলাকাটা লাশ উদ্ধার দুপুরের মধ্যে ৮ জেলায় ৬০ কি.মি. বেগে ঝড় ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা আগামী ৩০ দিনের মধ্যে যুদ্ধ বন্ধ চায় ইরান হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ সাংবাদিক আব্দুর রউফের পিতার মৃত্যুতে 'কয়রা প্রেসক্লাবের' শোক বড়লেখায় ১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা জব্দ, আটক ১

মুন্সিগঞ্জে শ্বশুরবাড়ি হতে গৃহবধূর লাশ উদ্ধার

মুন্সিগঞ্জের রিকাবিবাজার নগর এলাকায় শ্বশুরবাড়ি থেকে চৈতী রানী দাস (২০) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দুপুর ৩টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এদিকে নিহতের পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে মারধর করায় ঐ গৃহবধূর মৃত্যু হয়।




 চৈতী রানী দাস মুন্সিগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার নগর এলাকার সিঙ্গাপুর প্রবাসী সুরঞ্জন মন্ডলের স্ত্রী এবং সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের নয়ানগর গ্রামের চঞ্চল দাসের বড় মেয়ে। গৃহবধূর শ্বশুরবাড়ির এলাকার লোকজন জানিয়েছেন, চৈতী দাস মারা যাওয়ায় পরপরই তার শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়েছে।




চৈতীর বাবা চঞ্চল দাস জানান, বৃহস্পতিবার সকালে আমি আমার মেয়ের বাসাতে বেড়াতে যাই। আমার মেয়ে শুক্রবার বিকালে তার শাশুড়ি সহ আমার বাসায় বেড়াতে আসার কথা ছিল। আমি নিজে গিয়ে তাদের নিয়ে আসবো, এজন্য প্রস্তুত হয়ে থাকতে বলেছিলাম। কিন্তু এর পরের দিন ঠিক দুপুরে আমরা তার মৃত্যুর খবর পাই। তার গলায় ফোলা দাগ রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন নিহতের বাবা।




এ ব্যাপারে নিহত চৈতীর মা লিপি রানী দাস বলেন, আমার মেয়ের জামাই সিঙ্গাপুর থাকেন। শ্বশুর বাড়ির লোকজন আমার মেয়েকে অত্যাচার করে মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।




মুন্সিগঞ্জ হাতিমারা তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক সমর রায় জানান, গৃহবধূর মৃত্যু রহস্যজনক। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে এবং প্যানাল কোড ধারায় ৩০৬ এ আরেকটি মামলা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



আরও খবর