জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু


"সিন্ডিকেট নিপাত যাক, কৃষক জনতা জিন্দাবাদ" এই স্লোগানকে সামনে রেখে মুন্সিগঞ্জের সিরাজদিখানে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আয়োজনে শুরু হয়েছে ন্যায্যমূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রয়।


বুধবার (৬ নভেম্বর) সকাল ৮ ঘটিকা হতে সিরাজদিখান উপজেলা ভূমি অফিস সংলগ্ন রাস্থার পাশে ভ্রাম্যমান ভাবে ন্যায্যমূল্যে সবজি, পিঁয়াজ ও ভোজ্য তেল বিক্রির এ কার্যক্রম শুরু হয়।


শিক্ষার্থীরা জানিয়েছেন, বাজারে শাকসবজিসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের যে ঊর্ধ্বগতি, তা কমিয়ে আনতে আমাদের এই উদ্যোগ। আড়ত থেকে পাইকারি দামে কিনে আনা পন্য সামগ্রী সাধারণ মানুষের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে। এতে পণ্য ক্রয়ের ক্ষেত্রে সাধারণ মানুষের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে।


কার্যক্রম চলাকালীন ছাত্রজনতার প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন জাকারিয়া আহমেদ সাদ, রাতুল হাসান শান্ত, সৌরভ মাঝি, ইয়ামিন শেখ ও জুয়েল শেখ  প্রমুখ। তারা জানিয়েছেন, বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট বিদ্যমান রয়েছে, তার মুলোৎপাটন করতেই এই কার্যক্রম চলমান থাকবে।

আরও খবর