জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক-সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে


মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক - সম্প্রতি সমাবেশ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ইউপি সচিব মোহাম্মদ জামাল উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কোরআন এবং গীতা পাঠের মাধ্যমে চেয়ারম্যান কক্ষে এ সমাবেশ শুরু হয়। 


সমাবেশে বক্তারা বলেন, ধর্মীয় ও সামাজিক সম্প্রীতির বাংলাদেশে যেকোনো ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সমগ্র বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। সম্প্রীতি বিনষ্টকারীদের বিরুদ্ধে সবাইকে সচেতন থাকাতে হবে। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল নির্বিশেষে সবাই সামাজিক সম্প্রীতি বজায় রাখতে বদ্ধপরিকর। 


বক্তাগণ আরো বলেন, সামাজিক জীব হিসেবে মানুষের প্রধান দায়িত্ব হলো সামাজিক সম্প্রীতি বজায় রাখা। বিভিন্ন ধর্মের বসবাসকারী মানুষ যাতে নির্বিঘ্নে সহযোগিতার মনোভাব নিয়ে ধর্মীয় ও সামাজিক আচার অনুষ্ঠান পালন করতে পারে তার সুব্যবস্থা করা সমাজের সবার দায়িত্ব। এছাড়াও রাজনৈতিক ও আর্থ-সামাজিক সহ প্রতিটি ক্ষেত্রে সামাজিক সম্প্রতি বজায় রাখার পক্ষে মতামত প্রদান করেন উপস্থিত ব্যাক্তি বর্গ। 


ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ বলেন, শিক্ষার মানোন্নয়ন সহ কোলা ইউনিয়ন হতে বাল্যবিবাহ, ইভটিজিং ও মাদক দূরীকরণে সকলের ঐক্যবদ্ধ প্রয়াস ও ঐকান্তিক সহযোগিতা প্রয়োজন। শিশুদের লেখাপড়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও সম্প্রীতি রক্ষায় অভিভাবকদের ভূমিকা তুলে ধরেন তিনি।


 কোলা ইউপি চেয়ারম্যান তার বক্তব্যে বলেন, সামাজিক সম্প্রতি রক্ষায় কোলা ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ। সামাজিক অবক্ষয় রোধে সকলকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। তিনি জানান, অন্যান্য স্থানের তুলনায় কোলা ইউনিয়নে মামলা মোকদ্দমা এবং সামাজিক সমস্যা তুলনামূলক ভাবে অনেক কম। নাগরিক সুবিধা ভোগের পাশাপাশি এই ইউনিয়ন মানুষ বহু আগে থেকেই সামাজিক সম্প্রতি বজায় রেখে বসবাস করে আসছেন। এই ধারা  অব্যাহত রাখতে তিনি সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন। 


সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার আক্কাস আলী, কোলা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি ও সাবেক সিনিয়র শিক্ষক রমজান আলী খান, কোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাহবুবুর রহমান, কোলা ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাসুদুর রহমান, জীবসরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, কোলা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রাজিব হোসেন, রাধাকৃষ্ণ পঞ্চতত্ত মন্দিরের সহ- সভাপতি মিঠুন গাঙ্গুলী সহ আরো অনেকে। উক্ত সমাবেশে ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বার ও মহিলা মেম্বারগণ, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ এবং অফিস স্টাফগণ উপস্থিত ছিলেন।


আয়োজিত সম্প্রীতি সমাবেশে রাধাকৃষ্ণ পঞ্চতত্ত মন্দিরের সাধারণ সম্পাদক সুদের কুমার দত্ত, কোলা ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন, কৃষি কর্মকর্তা আবুল কালাম ছাড়াও এলাকার বিভিন্ন পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও খবর