জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সিরাজদিখানে স্মার্ট ব্রিগেডের কার্যক্রম উদ্বোধন

প্রথম বারের মতো মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার কুসুমপুর উচ্চ বিদ্যালয়ে স্মার্ট ব্রিগেডের কার্যক্রম উদ্বোধন হয়েছে। শনিবার ২৩-০৩-২০২৪ খ্রিঃ বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ইছাপুরা ইউনিয়নের কুসুমপুর উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে এ স্মার্ট ব্রিগেডের কার্যক্রম উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, ইছাপুরা ইউনিয়ন পরিষদেন চেয়ারম্যান মো.সুমন মিয়া, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন হাওলাদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান। বিদ্যালয়ের দাতা সদস্য আব্দুল মান্নান শেখ জমির আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মুরাদ হাসান শাওনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ, ইছাপুরা ইউপির সদস্য আলী আহাম্মদ হাওলাদার, সৈয়দ আহসান কবির শিশির, মহিলা সংরক্ষিত সদস্য মনোয়ারা বেগম, মিনারা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।

পরে দুপুর ১ টার দিকে স্মার্ট ব্রিগেডের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত রোগী ও স্বজনদের নানা স্বাস্থ্য সেবার ধরণ, সেবার সহজলভ্যতা প্রাপ্তির কৌশল সম্পর্কে অবহিত করেন। প্রসঙ্গত, উচ্চ আয়ের উন্নত স্মার্ট বাংলাদেশ বিনির্মানের ভিত্তি হিসেবে স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ এবং স্মার্ট অর্থনীতি গড়ার লক্ষ্যে মুন্সিগঞ্জের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পর্যায়ক্রমিকভাবে ৫ জন ছাত্র এবং ৫ জন ছাত্রীর সমন্বয়ে ১০ সদস্যের গঠিত স্মার্ট ব্রিগেড দল গঠনের মাধ্যমে এ কার্য্যক্রম পরিচালিত হবে। 

স্মার্ট ব্রিগেড এর সদস্যবৃন্দ তৃণমূল পর্যায়ে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নাগরিক সমাজ গঠন, নাগরিকদের প্রয়োজনীয় সেবা গ্রহনে সময় ও শ্রমের অপচয় রোধে স্মার্ট ডিভাইস, বিভিন্ন মোবাইল আ্যপ দক্ষ ব্যবহার, ফেসবুক, হোয়াটসআ্যপ কে স্মার্ট টুল হিসেবে ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা প্রদান করবে।
আরও খবর