জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ সম্পন্ন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটি দায়িত্বভার গ্রহণ করেছেন। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলা প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে নির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেন ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদসহ কমিটির অন্য সদস্যগণ ২০২৪-২০২৬ খ্রিঃ সালের জন্য প্রেসক্লাব পরিচালনার দায়িত্বভার বুঝে নেন । দায়িত্ব হস্তান্তর করেন বিদায়ী সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল। 


উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাচন কমিশনার এমদাদুল হক পলাশ, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, ইমতিয়াজ উদ্দিন বাবুল, সাবেক সাধারণ সম্পাদক জাবেদুর রহমান জোবায়ের, নবনির্বাচিত কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, সদস্য হাবিবুর রহমান, মিজানুর রহমান, ইসমাইল খন্দকার প্রমুখ।


উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি সিরাজদিখান প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন ২০২৪-২০২৬ (দুই বছর মেয়াদী) নির্বাচনে মোহাম্মদ মোক্তার হোসেন সভাপতি ও আব্দুল্লাহ আল মাসুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া নির্বাচনে সালাউদ্দিন সালমান সহ-সভাপতি, গোলাম মোস্তফা কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এর আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় হাজী নাজমুল মোল্লা যুগ্ম-সাধারণ সম্পাদক, আজাদ নাদভী সাংগঠনিক সম্পাদক, আজিম হাওলাদার দপ্তর ও প্রচার সম্পাদক, সুলতানা আক্তার সাহিত্য সমাজ কল্যাণ সম্পাদক, মো. মিজানুর রহমান ক্রীড়া ও লাইব্রেরি বিষয়ক সম্পাদক, সৈয়দ মাহমুদ হাসান মুকুট ১ নম্বর কার্যকরী সদস্য, আসলাম মোল্লা ২ নম্বর কার্যকরী সদস্য ও আরিফ হোসেন হারিছ ৩ নম্বর কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন।

আরও খবর