জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সিরাজদিখানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কপাসের হোসেনকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে


মুন্সিগঞ্জ জেলাধীন সিরাজদিখান উপজেলার কোলা ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি জনাব মোঃ কপাসের হোসেনকে ক্ষমা প্রদর্শন করা হয়েছে । উল্লেখ্য ২০২১ সালে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি কোলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে বহাল থাকাকালীন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার অভিযোগে তাকে সংগঠন হতে অব্যাহতি প্রদান করা হয় ।


পরবর্তীতে তিনি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট তার বিরুদ্ধে আনীত অভিযোগ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলে এবং সংগঠনের গঠনতন্ত্র, নীতি ও আদর্শ পরিপন্থী কোন কার্যকলাপে সম্পৃক্ত হবেন না মর্মে লিখিত অঙ্গীকার ব্যক্ত করলে গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের গঠনতন্ত্র ১৭(৬) এবং ৪৭(২) ধারা মোতাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিকট সাধারণ ক্ষমা প্রার্থনা পূর্বক লিখিত আবেদন পর্যালোচনা এবং ভবিষ্যত সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ না করার শর্তে আজ ৭ মে ২০২৩ তারিখ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে তাকে ক্ষমা প্রদর্শন করা হয় ।


আজ কপাসের হোসেনের একজন ঘনিষ্ঠ সহযোগী এ তথ্য নিশ্চিত করেছেন । এ ব্যাপারে কপাসের হোসেনর সাথে যোগাযোগ করা হলে তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল নেতাকর্মী ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন । তিনি গঠনতন্ত্র, দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলার প্রতি পরিপূর্ণ আস্থা রেখে ভবিষ্যতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বকে অব্যাহত রাখার ব্যাপারে তৃণমূল পর্যায়ে সুসংগঠিত ভাবে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ও প্রতিশ্রুতি ব্যাক্ত করেছেন । 

আরও খবর