জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সিরাজদিখানে বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

ছবিঃ বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ -২০২৩

মুন্সীগঞ্জের সিরাজদিখানে অনুষ্ঠিত হয়ে গেল বিক্রমপুর কুঞ্জবিহারী সরকারি কলেজের বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৩ । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দীন আহমেদ, প্রফেসর সিরাজুল ইসলাম খান, পরিচালক (ফিন্যান্স এন্ড প্রকিউরমেন্ট), প্রফেসর মোঃ আমির হোসেন, পরিচালক (মনিটরিং এন্ড ইভালুয়েশন), প্রফেসর মোঃ মনোয়ার হোসেন, আঞ্চলিক পরিচালক (ঢাকা বিভাগ), মোঃ ইসমাইল হোসেন, জেলা শিক্ষা অফিসার, মুন্সিগঞ্জ । এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা কলেজের ভূগোল বিভাগের প্রধান প্রফেসর ইলিয়াস হোসেন, মালখানাগর কলেজের অধ্যক্ষ ওয়াহিদুজ্জামান, ছাতিয়ানতলী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি হাজ্বী মীর লিয়াকত আলী, ইছাপুরা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন সহ উপজেলার আরো গন্যমান্য ব্যক্তিবর্গ, কর্মকর্তা কর্মচারীগণ । অত্র কলেজের বাংলা বিভাগের প্রভাষক এজাজ হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক হেলেনা বেগম । অনুষ্ঠানের প্রথম দিকে আগত প্রধান অতিথি ও তার স্ত্রী সহ অন্যান্য অতিথিবৃন্দকে কাব স্যালুট ও ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয় । পরে প্রধান অতিথি কর্তৃক শেখ রাসেল দেয়ালিকা (১ম বর্ষ,২য় সংখ্যা) উদ্বোধন ও বঙ্গবন্ধু কর্নারে পুষ্পস্তবক অর্পণ করা হয় । মঞ্চে আসন গ্রহণের পর উপবিষ্ট প্রধান অতিথি সহ সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ । আলোচনা অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন । মহাপরিচালক মহোদয় তার বক্তব্যে, লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শিল্প সাহিত্য ও সাংস্কৃতিক চর্চায় নিজেদের আরো মনোনিবেশ করার পরামর্শ দেন । আধুনিক স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শিক্ষক শিক্ষার্থীদের ভূমিকা তুলে ধরেন । পরে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন এবং শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন । পরবর্তীতে অধ্যাপক হেলেনা বেগমের জ্ঞানগর্ভ বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয় ।

Tag
আরও খবর