লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছন দই, ঘুন্টি বাজার সংলগ্ন ডাউয়াবাড়িতে অবস্থিত দারুস সুন্নাহ আলহাজ্ব আখতারুজ্জামান নূরানী একাডেমী ও হাফিজিয়া মাদ্রাসায় সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পবিত্র কোরআন বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দেন লালমনিরহাট-১ আসনের এমপি প্রার্থী আনোয়ারুল ইসলাম রাজু।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির লালমনিরহাট জেলা সেক্রেটারি রাশিদুল ইসলাম লিজু,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর হাতীবান্ধা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান সাতা, হামিদুর রহমান জিয়ন সভাপতি হাতীবান্ধা আদর্শ থানা , থানা সেক্রেটারি নুর আমিন ইসলাম এবং সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম আদম।
বক্তারা আলোচনায় বলেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ মানব জীবনের সর্বোত্তম দৃষ্টান্ত। বর্তমান প্রজন্মকে নৈতিকভাবে আদর্শবান ও সমাজের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে কোরআন-সুন্নাহর শিক্ষা ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্বারোপ করেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছাত্রদের উদ্দেশ্যে মূল্যবান দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়। শেষে দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
২৫১ দিন ২১ ঘন্টা ২২ মিনিট আগে
২৮৫ দিন ৫ ঘন্টা ৪ মিনিট আগে
২৮৭ দিন ১ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৯৯ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
৩০০ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৩০১ দিন ৩১ মিনিট আগে
৩৩৫ দিন ২০ ঘন্টা ১৪ মিনিট আগে
৩৬১ দিন ২১ ঘন্টা ৫৪ মিনিট আগে