জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত

লক্ষ্মীপুরের রায়পুরের রাখালিয়ায় অবস্থিত প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজের উদ্যোগে ‘৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস’ এবং গণঅভ্যুত্থানে নিহত সকল বীর শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ৫ আগস্ট (বুধবার) ২০২৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠান মিলনায়তনে “৩৬শে জুলাই: গণঅভ্যুত্থানের পূর্বপার” শীর্ষক এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের কো-চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী মো. নুর-উল ফেরদৌস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. নুরুল আমিন-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুল শাখার  প্রধান শিক্ষক জনাব সাইফুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যাপক মু. আসাদুল্লাহ, একাডেমি কো-অর্ডিনেটর (স্কুল)  সালেহ উদ্দিন মামুন, কেএফএসসি শিশুকাননের প্রধান শিক্ষক সফিউল আলম টিপু, মুহতামিম ফারুক হোসেন এবং বাংলা বিভাগের বিভাগীয় প্রধানসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।


আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পটভূমি, তাৎপর্য এবং শহিদদের আত্মত্যাগের গভীর গুরুত্ব তুলে ধরেন। বক্তারা বলেন, দেশের সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় ছাত্র-জনতার এ বীরত্বপূর্ণ ত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আলোচনা পর্ব শেষে গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদদের আত্মার মাগফিরাত ও সর্বোচ্চ মর্যাদা  কামনা করে এবং আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়ায় শোকসন্তপ্ত পরিবারবর্গকে ধৈর্য ও শক্তি দানের জন্য এবং প্রিয় বাংলাদেশকে শান্তি, সম্প্রীতি, স্থিতিশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১১ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে