জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন

লক্ষ্মীপুরের রায়পুরে অবস্থিত স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজ’-এ এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৭ জুন ২০২৬ তারিখে কলেজের আয়োজনে এই বর্ণিল ও আবেগঘন অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং কলেজের শিক্ষকরা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক ও অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুলের প্রধান শিক্ষক ও সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম এবং প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন। এছাড়া শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বক্তব্য রাখেন প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান ভূঁইয়া। বক্তারা শিক্ষার্থীদের আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মো. আবুল বাশার, অধ্যক্ষ রায়পুর সরকারি কলেজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  প্রফেসর ড. কাজী মো. নূর-উল ফেরদৌস, কো- চেয়ারম্যান প্রফেসর কাজী ফারুকী কল্যাণ ট্রাস্ট রায়পুর , লক্ষ্মীপুর।

 প্রধান অতিথিকে কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিদায়ী স্মারক ‘শিকড়’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন। এটি শিক্ষার্থীদের স্মৃতিময় মুহূর্তগুলোকে ধরে রাখার একটি অনন্য প্রয়াস হিসেবে সমাদৃত হয়।

পরিশেষে, পরীক্ষার্থীদের সফলতার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের মানবিক বিভাগের বিভাগীয় প্রধান মো. ফারুক হোসাইন। দোয়া ও বিদায় অনুষ্ঠান শেষে সকল শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন প্রদান করা হয়। কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সার্থক ও প্রাণবন্ত হয়ে ওঠে।

Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১১ দিন ২২ ঘন্টা ১১ মিনিট আগে