জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কাবিন ছাড়াই বিয়ে, ৯ মাস সংসার: ধর্ষণ মামলার আসামি আটক হলেও ৮ ঘণ্টা পর বাদীর ‘জিম্মায়’ মুক্তি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা উপজেলার চরপাতা ইউনিয়নে কাবিন ছাড়াই বিয়ের প্রলোভনে এক নারীর সঙ্গে দীর্ঘ ৯ মাস সংসার করার অভিযোগ উঠেছে হাবিব নামের এক যুবকের বিরুদ্ধে। পরে কাবিন না করায় ওই নারী ধর্ষণ মামলা দায়ের করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার আসামি জামায়াত কর্মী হাবিবকে পুলিশ আটক করলেও প্রায় ৮ ঘণ্টা পর ‘জিম্মায়’ ছেড়ে দেওয়ার ঘটনায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


অভিযুক্ত হাবিব চরপাতা ইউনিয়নের মানিক খান বাড়ির মৃত তোফায়েল আহমেদের ছেলে।


মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমের সম্পর্কের একপর্যায়ে হাবিব বিয়ের আশ্বাস দিয়ে ওই তরুণীর সঙ্গে স্বামী-স্ত্রীর মতো বসবাস শুরু করেন। প্রায় ৯ মাস ধরে তাদের সংসার চললেও কাবিন করার বিষয়ে বারবার চাপ দিলে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান তিনি। একপর্যায়ে প্রতারণার শিকার হয়ে ওই নারী রায়পুর থানা-এ ধর্ষণ মামলা দায়ের করেন।


মামলার পর পুলিশ অভিযুক্ত হাবিবকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আটকের প্রায় ৮ ঘণ্টা পর রহস্যজনকভাবে তাকে ‘জিম্মায়’ মুক্তি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।


ভুক্তভোগী নারীর অভিযোগ, “আমরা ন্যায়বিচার চাই। বিয়ের আশ্বাস দিয়ে দীর্ঘদিন সম্পর্ক রেখে এখন অস্বীকার করা হয়েছে। মামলা করার পরও প্রভাবশালী কিছু ব্যক্তি কাবিনের আশ্বাসে আমার জিম্মায় থানা থেকে মুক্তি করে নিয় যায়।


এ বিষয়ে রায়পুর থানার ওসি শাহীন মিয়া বলেন, আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে জিজ্ঞাসাবাদ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় বাদীর জিম্মায় দেওয়া হয়েছে।

Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১১ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে