জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রায়পুরে মৃত্যুর দ্বারপ্রান্তে সাবেক ইউপি চেয়ারম্যান নাছির বেপারী

রায়পুরে (লক্ষ্মীপুর)  মাত্র কয়েক শতাংশ জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে সাবেক ইউপি চেয়ারম্যান ও সমাজসেবী ব্যক্তিত্ব মো. নাছির উদ্দিন বেপারী এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। যিনি জীবনের বড় একটি সময় মানুষের সেবা, সালিশ-মীমাংসা ও এলাকার উন্নয়নে কাটিয়েছেন, সেই মানুষটিকেই এবার নিজের আত্মীয়স্বজনের হাতে রক্তাক্ত হতে হলো এমন ঘটনায় এলাকায় নেমে এসেছে শোক, ক্ষোভ ও হতবাক নীরবতা।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলার চরআবাবিল ইউনিয়নের হায়দরগঞ্জ বাজারে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠানে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জমিজমা নিয়ে বিরোধ মেটাতে বসা সমঝোতা বৈঠক মুহূর্তেই রূপ নেয় রণক্ষেত্রে।

স্থানীয়রা জানান, মৃত আমিন উল্লাহ বেপারির প্রায় সাড়ে ৫ শতাংশ জমি নিয়ে কয়েক বছর ধরে সাবেক চেয়ারম্যান নাছির বেপারী ও তার নিকট আত্মীয়দের মধ্যে বিরোধ চলছিল। পারিবারিক এই বিরোধ নিষ্পত্তির আশায় সম্প্রতি সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে আবেদনও করেন তিনি। সেই সূত্রে মঙ্গলবার উভয় পক্ষ আলোচনায় বসেন।

কিন্তু শান্তিপূর্ণ সমাধানের আশায় বসা সেই বৈঠকেই অভিযোগ উঠেছে, চেয়ারম্যানের আপন ভাগিনা ও স্বজনেরা ক্ষিপ্ত হয়ে তার ওপর হামলা চালায়। প্লাস্টিকের চেয়ার, লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাতে তাকে গুরুতর জখম করা হয়। মাথা, মুখ ও পায়ে গভীর ক্ষত সৃষ্টি হলে চিকিৎসকরা প্রায় ২০টি সেলাই দেন। তার শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত হয়ে পড়ে।

বাবাকে বাঁচাতে এগিয়ে এলে ছেলে মোশারফ হোসেনকেও বেধড়ক মারধর করা হয়। হামলায় আরও কয়েকজন আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় নাছির বেপারী ও তার ছেলেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সময় ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর চালানো হয় বলেও অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, দোকান থেকে নগদ প্রায় তিন লাখ টাকা লুট করা হয়েছে।

এলাকাবাসী জানান, নাছির বেপারী দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এলাকার রাস্তাঘাট, সামাজিক উন্নয়ন, দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, পারিবারিক বিরোধ মীমাংসাসহ নানা মানবিক কাজে তিনি পরিচিত মুখ ছিলেন। এমন একজন মানুষকে নিজের আত্মীয়দের হাতে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে যেতে হওয়ায় সাধারণ মানুষও ব্যথিত।

একজন প্রবীণ বাসিন্দা বলেন, চেয়ারম্যান সাহেব বহু মানুষের উপকার করেছেন। আজ তাকেই যদি নিজের আত্মীয়রা এভাবে মারে, তাহলে সমাজ কোথায় যাচ্ছে?

বর্তমানে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন নাছির বেপারীর অবস্থা নিয়ে পরিবার উদ্বেগে রয়েছে। স্বজনদের কান্নায় হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে উঠেছে।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া জানান, এখনও লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। তাদের প্রশ্ন যে মানুষ সারাজীবন সমাজের জন্য কাজ করেছেন, শেষ বয়সে কি তার প্রাপ্য ছিল এমন নির্মমতা?

Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১১ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে