জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রায়পুরে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত


লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ২নং উত্তর চরবংশী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


আজকের এ কর্মসূচিকে কেন্দ্র করে দুপুরের পর থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে দলে দলে নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। পরে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়, যা ইউনিয়নের গুরুত্বপূর্ণ স্থান খাশেরহাট বাজারে প্রদক্ষিণ করে। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং গুপ্ত ও জামায়াত ইসলামী বিরোধীও স্লোগান তোলেন।


মিছিল শেষে  একটি স্থানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মানিক আহমেদ তারেক (মুহুরী)। তিনি তার বক্তব্যে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করার বিষয়ে জোরালো বক্তব্য দেন। পাশাপাশি তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, দলের যেকোনো আন্দোলন-সংগ্রামে ঐক্যবদ্ধ থেকে রাজপথে সক্রিয় থাকতে হবে।


সমাবেশে আরও বক্তব্য রাখেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের আলোচনা করেন এবং বরাবরই জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।


এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। পুরো কর্মসূচি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। 

সমাবেশ শেষে দলীয় শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।

Tag
আরও খবর




শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১১ দিন ২২ ঘন্টা ১০ মিনিট আগে