মোঃফরমান উল্লাহ, বিশেষ প্রতিনিধি
কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের ডুমরাকান্দা এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ এবং জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী সাত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় ভবনে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব দেলোয়ার হুসেন।
অনুষ্টানে সংবর্ধিত শিক্ষার্থীরা হলেন- ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত সাওদা আক্তার, মোছাঃ মাহফুজা আক্তার রিয়া ও শ্যাম চন্দ্র সূত্রধর। ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত চৈতী সূত্রধর এবং একই বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত জান্নাতুল ফেরদৌস উর্মি। এছাড়া ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এম এম শারফিন মাহিন ও রাজিউর রহমান বাপ্পিকেও সংবর্ধনা দেওয়া হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু চন্দ্র সূত্রধরের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা এডহক কমিটির শিক্ষক প্রতিনিধি সদস্য মোঃ আরজু মিয়া, অভিভাবক সদস্য মোঃ মজনু মিয়া, সাবেক অভিভাবক সদস্য মোঃ ফারুক মিয়া ও মোঃ লাল বাদশা ভূঁইয়া এবং বিএনপি নেতা আবু মুছা, মোঃ সাজু মিয়া ও বিএনপি নেত্রী হাওয়া সুলতানা। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ের পক্ষ থেকে সভাপতি আলহাজ্ব দেলোয়ার হুসেন ও অন্যান্য অতিথিরা কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তাঁর ব্যক্তিগত উদ্যোগে সংবর্ধিত শিক্ষার্থীদের উপহারস্বরূপ তিন হাজার টাকা করে আর্থিক সম্মাননাও প্রদান করেন।
সভাপতির বক্তব্যে আলহাজ্ব দেলোয়ার হুসেন শিক্ষার্থীদের সতর্কতার সঙ্গে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আগামীতে যারা ভালো ফলাফল করবে, তাদের আরও বড় পরিসরে সংবর্ধিত করা হবে। পাশাপাশি বিদ্যালয়ে কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে বিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
বিএনপি নেত্রী হাওয়া সুলতানা বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের সংবর্ধনা অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা হলে শিক্ষার্থীরা পড়াশোনায় আরও উৎসাহ ও অনুপ্রেরণা পাবে এবং ভালো ফলাফল অর্জনে আগ্রহী হবে।
অনুষ্ঠানে উপস্থিত- ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত রাজিউর রহমান বাপ্পির মা রুবি আক্তার এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শ্যাম চন্দ্র সূত্রধরের বাবা সুমন চন্দ্র সূত্রধর বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক মোঃ শরীফুল ইসলাম এমরান।
৭ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে
৭ দিন ২০ ঘন্টা ১৮ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৮ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে
১৮ দিন ২১ ঘন্টা ৫ মিনিট আগে
২১ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে
২৩ দিন ২ ঘন্টা ১৪ মিনিট আগে