জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মুহাম্মদ কায়সার হামিদ আহত

মো. ফরমান উল্লাহ - প্রতিনিধি

প্রকাশের সময়: 16-07-2026 07:49:51 pm

কুলিয়ারচরে সড়ক দূর্ঘটনায় সাংবাদিক মুহাম্মদ কায়সার হামিদ আহত


মোঃফরমান উল্লাহ,বিশেষ প্রতিনিধি


কিশোরগঞ্জের কুলিয়ারচরে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন দৈনিক নয়া দিগন্ত পত্রিকার কুলিয়ারচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ কায়সার হামিদ। তবে অল্পের জন্য প্রাণঘাতী দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি অটোরিকশাযোগে গন্তব্যে যাওয়ার সময় দ্রুতগতির একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।
চিকিৎসক ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় তার মাথায় আঘাত লেগেছে। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে নিজ বাসায় বিশ্রামে রয়েছেন। তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।
সাংবাদিক কায়সার হামিদের দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিক সহকর্মী, শুভানুধ্যায়ী, আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধব গভীর উদ্বেগ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
স্থানীয় সাংবাদিক মহলও তার দ্রুত আরোগ্য কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

আরও খবর