জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

কয়রায় জোরপূর্বক জমি দখল ও মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা করার অভিযোগ

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধিঃ


খুলনার কয়রার কালিকাপুর গ্রামে জোরপূর্বক জমি দখল ও মিথ্যা ঘটনা সাজিয়ে একাধিক মামলা করার অভিযোগ উঠেছে স্থানীয় মনি দফাদারসহ তাহার ৯ পুত্র আলমগির, জিয়ারুল, হাসান, আলতাফ, বিল্লাল, মহাসিন, কামাল, আক্তারুল, জামাল ও তাহাদের সহযোগী সাত্তার সরদার, শফিকুল সরদার, ইউনুস গাজী, মহরম গাজী, গফফার গাজী, সুরাপ সরদারের বিরুদ্ধে।


সরেজমিনে তদন্তে জানা যায়, সিএস ৬০ খতিয়ানের মালিক মিয়াজান দফাদার যাহার জমির পরিমাণ হল ১১ একর ৮২ শতক, মিয়াজানের মৃত্যুর পর ১ ছেলে ও ৪ কন্যা রেখে যান। ১ পুত্র মাদার পায় ৩ একর ৯৪ শতক, ৪ কন্যা  যথাঃ-কদো বিবি, বেজারী বিবি, মান্দারী বিবি ও ফুলঝুরি বিবি প্রত্যেকে ১ একর ৯৭ শতক সম্পত্তি পায়। প্রত্যেক বোনের নামে আরএস ৫৮ নং খতিয়ানে রেকর্ড হয়। এসএ, ৭৩, ১২২ ও ১০৮ নং খতিয়ান। যাহার এস, এ, দাগ নং ৯৪৮, ৯৩০, ৯৩৯, ৯৪০, ৯৩৭। বর্তমান বি আর এস খতিয়ান নং ১১৮, ১৫৮, ১৪৭, ৬০৯, যাহার বি, আর, এস, দাগ নং ১৯৩৪, ১৯৫৪, ১৯৬৭, ১৯৫৫, ১৯৬৪, ১৯৬৯, ১৯৫৩, ১৯৫৬ দাগের মধ্যে মোট ৭.০০ একর জমির মালিক আবুল সানা, রবিউল সরদার, ইয়াছিন সরদার, রহিম গাজী, আফছার গাজী, খলিল সরদার, মনিরুল সরদার, আমজেদ, মাকবুল সানা অর্থাৎ ভুক্তভোগীরা কোবলা ও ওয়ারেশ সূত্রে প্রকৃত মালিক হইতেছে।


মাদার দফাদার জীবিত থাকা অবস্থায় তপজানের নিকট ১৩/৬/৪৪ তারিখের ২.১৪ একর, যাহার দলিল নং ২৩২৩ এবং আছিরুদ্দিনের নিকট ১৮/৬/১৯৪৭ তারিখে ২১৬১ নং দলিলে ১.৭৩ একর একুনে ৩.৮৮ একর জমি মাদার দফাদার বিক্রয় করেন। মাদার দফাদারের নিকট বর্তমানে ০.০৬ শতক জমি অবশিষ্ট রহিয়াছে। কিন্তু মনি দফাদার সহ সকল আসামী .০৬ শতক জমির পরিবর্তে ভুক্তভোগীদের সমুদয় জমি জোরপূর্বক দখল করিয়া রাখিয়াছে।


ভুক্তভোগীদের অভিযোগ, ৫ই আগস্টে কে বা কারা মনি দফাদারের বাড়ি ভাঙচুর করেছে ও আগুন দিয়েছে আমরা কিছুই জানিনা তবুও অভিযুক্তরা আমাদের বিরুদ্ধে একই ঘটনা লইয়া ও মিথ্যা ঘটনা সাজিয়ে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে যাচ্ছে। মনি দফাদার বাদী হয়ে কয়রা কোর্টে সিআর ৪০০/২৪, জিয়ারুল বাদী হয়ে জিআর ১০৪/২৪, আঃ সাত্তার বাদী হয়ে সিআর ৪০৭/২৪, আলতাফ বাদী হয়ে সিআর ৯৮/২৫, হাসান বাদী হয়ে সিআর ৫০২/২৫ হয়রানিমুলক মামলা করেছে। ভুক্তভোগীদের দাবি হয় আসামীরা তাদের জমি ফিরিয়ে দিক অথবা তাদের জমির মূল্য ফিরিয়ে দিক। তারা আরও বলেন অভিযুক্তরা পূর্বে আওয়ামীলীগের সাথে জড়িত থাকলেও বর্তমানে তারা কিসের জোরে আমাদের বৈধ জমি দখল করে রেখেছে?    

এ ব্যাপারে অভিযুক্তরা মুঠোফোনে জানান, তাদের বিরুদ্ধে যে অভিযোগ তাহা সম্পূর্ণ অসত্য ও মিথ্যা হইতেছে।

Tag
আরও খবর





কয়রায় মানব পাচার ও যৌতুক দাবিসহ নানা অভিযোগ

১৫৬ দিন ১৭ ঘন্টা ১২ মিনিট আগে