জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

খাগড়াছড়ি গুইমারায় কাঠ বোঝায় ট্রাক উল্টে নিহত ২ আহত ৮


খাগড়াছড়ির জেলার  গুইমারা উপজেলার জালিয়াপাড়া সিন্দুকছড়ি সড়কে কাঠ বোঝাই ট্রাক উল্টে  ২ শ্রমিক নিহত ও ৮ জন আহত হয়েছে। আহতের মধ্যে গুরুত্বর মো. আলমগীর হোসেন (৪০), পিতা- ইউছুফ আলীকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


 পুলিশ ও নিহত আহতদের পরিবার সূত্রে   জানা যায়, মঙ্গলবার (২৩ আগস্ট) ভোর ৫ টার পর মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকা থেকে ট্রাক নম্বর চট্টমেট্রো-ট-২৪-৩০৩৯ নিয়ে চালক মো. মাসুদ হোসেন ১০ জন শ্রমিক নিয়ে গুইমারার সিন্দুকছড়ি এলাকায় যায়। সেখানে কাঠ বোঝাই শেষে সকাল ৭টার পর গচ্ছাবিলের উদ্দেশ্য রওয়ানা হয়ে তৈকর্মা এলাকায় এসে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে মূল সড়কে উল্টে যায়! এতে কাঠের নিচে চাপা পড়ে শ্রমিকরা। এলাকার লোকজন প্রথমে এগিয়ে এসে উদ্ধার করে গুরুত্বর আহত  সকল শ্রমিককে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। হাসপাতাল আনার পথে রাজু আহম্মদ (২৮), পিতা-মো. আলতাফ হোসেন, মো. ইলিয়াছ হোসেন (৩৫) পিতা- আবদুল কাদের মৃত্যুবরণ করেন।


হাসপাতালে চিকিৎসাধীন আহতরা হলেন, মো. আমিনুল ইসলাম (৫০), পিতা- মো. মনছুর আলী, আবু সালেহ (৩২), পিতা- সুলতান আহমদ, শাহ জামাল (৩৮), পিতা- হাতেম আলী, সাদ্দাম হোসেন (৩৫), পিতা-ফুল মিয়া, মো. কিছল মিয়া (৩৫), পিতা- মো. হানিফ, মো. আলমগীর হোসেন (৪০), পিতা- ইউছুপ আলী, মো. সোহেল রানা (২২), পিতা- আবুল কালাম, মো.ইউছুপ মিয়া (৩৭) পিতা- জহুর আলী, অহিদুল ইসলাম (৩২), নুরু মিয়া। আহত চালক মো. মাসুদ হোসেন (২৫), পিতা- আবদুল খালেক অন্যত্র চিকিৎসা নিচ্ছেন বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছেন। হতাহত সকলেই গচ্ছাবিলের এলাকার বাসিন্দা। নিহত রাজু আহম্মদের স্ত্রী, ১ ছেলে, ১ মেয়ে ও ইলিয়াছ হোসেনের স্ত্রী ও ৩ কন্যা সন্তান রয়েছে।


মানিক ছড়ি হাসপাতালে চিকিৎসক ডা. মহি উদ্দীন জানান, নিহতরা হাসপাতালে আসার পথে মারা গেছে। আহতদের মধ্যে ১ জনকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদেরকে ভর্তি করা হয়েছে।


মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহনূর আলম জানান, নিহতদের সুরতহাল শেষে দুর্ঘটনাস্থল গুইমারা থানার অধীনে হওয়ায় গুইমারা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রশিদ জানান নিহতদের পরিবারের পক্ষ থেকে কোন মামলা করবেন নাহ।

Tag
আরও খবর