জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ফেনী জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আর এম হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়

ফেনী জেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান আর এম হাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় 


নিজস্ব প্রতিবেদক


ফেনী জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের  আর এম হাট কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।  প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ উপলক্ষে এ স্বীকৃতি পায় প্রতিষ্ঠানটি।


প্রথমবারের মতো জেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব অর্জন করল প্রতিষ্ঠানটি। প্রাথমিক শিক্ষা পদক কমিটির যাচাই-বাছাই ও চূড়ান্ত মূল্যায়ন শেষে গতকাল ২৩ মে (শনিবার) জেলা পর্যায়ে এই ফলাফল ঘোষণা করা হয়। জেলা প্রাথমিক শিক্ষা পদক কমিটির সদস্য সচিব (জেলা প্রাথমিক শিক্ষা অফিসার) হৃষীকেশ শীল এবং কমিটির সভাপতি ও ফেনী জেলা প্রশাসক মনিরা হক যৌথ স্বাক্ষরিত এক তালিকা থেকে এই তথ্য পাওয়া যায়। 


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়টির প্রধান শিক্ষক রত্না রানী রায়সহ কর্মরত শিক্ষকবৃন্দের নিরলস পরিশ্রম, মানসম্মত পাঠদান, সুষ্ঠু ব্যবস্থাপনা এবং সহ-শিক্ষা কার্যক্রমে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিদ্যালয়টিকে জেলার শ্রেষ্ঠ সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে ঘোষণা করা হয়। এই গৌরবময় অর্জনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং ম্যানেজিং কমিটির সদস্যদের মাঝে আনন্দের জোয়ার বইছে।


সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়ন সংলগ্ন প্রতিষ্ঠানটির অবস্থান। স্থানীয়ভাবে শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯৪০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এটি এলাকায় শিক্ষার আলো ছড়িয়ে আসছে। বিদ্যালয়ের এই অনন্য সাফল্যে অভিনন্দন জানিয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী মোকাররম আলী চৌধুরী সাহাদ বলেন, আর এম হাট কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই গৌরবোজ্জ্বল অর্জন সমগ্র সোনাগাজী তথা ফেনী জেলার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। 


তিনি আরও জানান, শিক্ষকদের আন্তরিকতা ও সঠিক দিকনির্দেশনার কারণেই আজ এই সাফল্য এসেছে। আমি আশা করি, এই বিদ্যালয়টি আগামীতেও তাদের শিক্ষার মান ও সুনামের ধারা বজায় রেখে অঞ্চলের অবহেলিত ও সাধারণ শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে অগ্রণী ভূমিকা পালন করবে।


প্রথমবারের মতো জেলার শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জনের অনুভূতি প্রকাশ করে আর এম হাট কে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রত্না রানী রায় বলেন , বিদ্যালয়ের এই অর্জন আপনাদের সকলের, আগামীতে আরো উত্তরোত্তর সাফল্য অর্জিত দোয়া ও সহযোগিতা কামনা করেন। 


বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই সফলতার জন্য সংশ্লিষ্ট সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটি ও শিক্ষা কর্মকর্তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতে এই সাফল্যের ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Tag
আরও খবর