জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রামগড়ে প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির মিলাদ ও দোয়া মাহফিল

রামগড়ে প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির মিলাদ ও দোয়া মাহফিল


রামগড় প্রতিনিধি


বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে স্মরণে খাগড়াছড়ির রামগড় উপজেলা প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 


সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে মাষ্টারপাড়া শিল্পী কমিউনিটি সেন্টারে রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির আহ্বায়ক মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে এবং সদস্য মুছা আহমেদের সঞ্চালনায় ও সদস্য সচিব মোঃ ফয়েজ আহম্মদ এর স্বাগত ব্যক্তব্যের মাধ্যমে  দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়। 


শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়া মাহফিল শুরু করা হয়। 


দোয়া মাহফিলে  প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি  আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। 


তিনি বলেন, “বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তার রাজনৈতিক জীবন দেশের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।”


বিশেষ অতিথির বক্তব্যে রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের প্রতীক। তার নেতৃত্ব ও ত্যাগ বিএনপির নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”


রামগড় পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন বলেন, “দেশের ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়ার অবদান জাতি কখনো ভুলবে না।”


এছাড়া উপস্হিত থেকে বক্তব্য রাখেন,রামগড় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ্,প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির সদস্য আব্দুল কুদ্দুস। 

বক্তারা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া করেন।


দোয়া মাহফিলে রামগড় প্রবীণ উপদেষ্টা কমিটির সকল নেতৃবৃন্দসহ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, রামগড় প্রবীণ বিএনপি উপদেষ্টা কমিটির আয়োজনে এর আগে ১নং রামগড় সদর ইউনিয়ন ও ২নং পাতাছড়া ইউনিয়ন এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Tag
আরও খবর