জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

রামগড়ে জমিজমার সংক্রান্ত বিরোধে জোড়া খুন

রামগড়ে জমিজমার সংক্রান্ত বিরোধে জোড়া খুন ৬ দিন পর হত্যাকারী আটক 


রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি 


খাগড়াছড়ির রামগড়ে ঘরের ভেতর থেকে মা-মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধারের ৬ দিন পর হত্যাকাণ্ডে জড়িত সাইফুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। জমিজমার সংক্রান্ত বিরোধের জেরেই এ জোড়া খুনের ঘটনা ঘটেছে বলে পুলিশের ভাষ্য।


পুলিশ বলছে, সাইফুলকে আরও আগে শনাক্ত করা গেলেও গ্রেপ্তার এড়াতে বার বার স্থান পরিবর্তন করছিলেন তিনি। তাই তাকে গ্রেপ্তারে বেগ পেতে হয়েছে।


বৃহস্পতিবার (২৮ আগস্ট) খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।


তিনি  বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাইফুল হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। সে বলছে, দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে ভবঘুরে অবস্থায় অস্বচ্ছলভাবে জীবন যাপন করছিল। স্থায়ীভাবে বসবাসের জন্য জায়গা ও টাকা পয়সা চাইলে তার দাদি ও ফুফু তাকে অকথ্য গালিগালাজ করে। এতে সে ক্ষুব্ধ হয়ে ২১ আগস্ট রাত ১২টার দিকে নিজ শয়ন কক্ষে ঘুমন্ত অবস্থায় দাদি আমেনা বেগম (৯৫) ও ফুফু (৪২) রাহেনা আক্তারকে ধারালো দা দিয়ে গলাকেটে হত্যার পর পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় রাহেনার মোবাইল ফোনটিও সে নিয়ে যায়। 


পুলিশ সুপার বলেন, সাইফুল ফুফুর মোবাইল ফোনটি চট্টগ্রাম জেলার ভূজপুর থানাধীন দাতমারা ইউনিয়নের ইসলামপুর বাজারের নূরুল আলম নামে এক দোকানির কাছে ৪০০ টাকায় বিক্রি করে। পুলিশ বিশেষ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনটি নূরুল আলমের কাছ থেকে উদ্ধার করে। এ মোবাইল ফোনের সূত্র ধরে আসামি শনাক্তের পর তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে  সাইফুলকে গ্রেপ্তার করা হয়।


পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, আসামি শনাক্ত হওয়ার পর থেকে তাকে গ্রেপ্তারে পুলিশ দফায় দফায় অভিযান চালায়। কিন্তু সে বার বার স্থান বদলে ফেলছিল। এ কারণে তাকে গ্রেপ্তারে বেগ পেতে হয়। সবশেষ বুধবার রাতে ছাগলনাইয়ার ঘোপাল এলাকা থেকে সাইফুলকে গ্রেপ্তার করা হয়। আসামিকে আরও জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে আদালতে। 


এর আগে গত বৃহস্পতিবার সকালে রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলা এলাকায় ঘরের শয়নকক্ষ থেকে আমেনা বেগম নামের এক বৃদ্ধা ও তার মেয়ে রাহেনা বেগমের গলাকাটা মরদেহ উদ্ধার হয়। আমেনা বেগম ওই এলাকার মৃত মীর হোসেনের স্ত্রী।


পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আমেনা বেগমের পাঁচ ছেলে ও দুই মেয়ে। ছেলেদের মধ্যে দুজন প্রবাসী। কর্মসূত্রে একজন ফেনীর ছাগলনাইয়া ও একজন ঢাকায় থাকেন। এলাকায় আলাদা ঘরে থাকেন আবুল বশর নামের এক ছেলে। তিনি কৃষিকাজ করেন। আমেনার মেয়েদের মধ্যে রাহেনা বেগম মায়ের সঙ্গে বাবার বাড়িতে বসবাস করে আসছেন। রাহেনার স্বামী ওমান প্রবাসী। জমিজমা নিয়ে আমেনা বেগমের ছেলে-মেয়েদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছে।


# মোহাম্মদ এমদাদ খান 

রামগড় প্রতিনিধি 

০১৮২৬৩৬১৫৫০

Tag
আরও খবর